ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : কৃষি সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন রাসায়নিক সারের অপব্যবহার বন্ধ না হলে দেশে সারের সংকট দুর হবে না।বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের( বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে সরকার কৃষককে সাশ্রয়ী মুল্যে সার দিচ্ছি। সারে ভুর্তকির পরিমান কমিয়ে সরকার কৃষককে জন্য অন্য প্রকল্প গ্রহন করতে পারতো। সারের অপব্যবহার করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার রহনপুর পৌর এলাকার মকরমপুর বালুঘাটে পুনর্ভবা-মহানন্দা নদীর মিলনস্থল পরিদর্শন করেন।পরে তিনি বিএমডিএর গোমস্তাপুর জোনের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। বিকেলে রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন। সেখানে বিএমডিএ আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম,কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সফল কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলমসহ অন্যরা।
প্রসঙ্গত: বৃহস্পতিবার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটের কারণে পুনর্ভবা নদী থেকে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে গোমস্তপুর উপজেলার রহনপুর ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সেচের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হওয়ায়


