IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> পত্নীতলায় বোরো চাষে ব্যস্ত কৃষকরা

পত্নীতলায় বোরো চাষে ব্যস্ত কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পৌষের সকালে কুয়াশার চাদর আর কনকনে হিমশীতল হাওয়া চারিদিকে বীজতলায় চারা উঠানোয় ব্যস্ত কৃষক। বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন ধান চাষের সূতিকাগার নওগাঁর শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলার কৃষকরা। সাথে কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা।

কয়েক দিনের শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় বোরো আবাদ রোপনে কিছুটা বিলম্ব হয়েছে। আর শীতের ঠান্ডাকে উপেক্ষা করে জমি প্রস্তুতে পানি সেচ আর হাল চাষ এবং বীজতলা থেকে চাড়া তুলে জমিতে রোপণ চলছে। দিন ভর ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

এ এলাকায় আমণের ফলন কম হওয়াই অনেক ক্ষতি সাধন হয়েছে উপজেলার কৃষককূলের সেই ক্ষতি পোষিয়ে নিতেই বোরো চাষে কমড় বেধে নেমেছে পত্নীতলার কৃষক কূল। শ্রমিকেরা ধান রোপণের জন্য বিঘা প্রতি ১ হাজার থেকে ১হাজার ১শত টাকা পর্যন্ত চুক্তিতে নিচ্ছেন, তারা জানান প্রচন্ড ঠান্ডার কারণে সকাল থেকে কাজ করা যাচ্ছে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ পর্যন্ত ৮হাজার ৫শ হেক্টর রোপণ হয়েছে দু’সপ্তাহের মধ্যে রোপণ শেষ হতে পারে।

এবার উপজেলায় রোপন হচ্ছে উন্নত ফলনশীল ব্রিধান ২৮,২৯,৫৮,৬৩,৮১,৮৪ জিরাশাইল, গোল্ডেন আতপ, কাঠারি, হাইব্রিড জাতের ধান রোপন হচ্ছে । কৃষি বিভাগ বিভিন্ন প্রশিক্ষন, উঠান বৈঠক ও মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে ৩৫-৪০ দিনের চারা রোপন করা, প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করা,ধান লাইনে (১৫-২০ সেমি: দূরত্বে) রোপন করা, প্রতি বিঘা জমিতে ৫টি করে খুটি পুতিয়ে পাখি বসানোর ব্যবস্থা করা (পার্চিং পদ্ধতি), প্রতি লাইন পরপর একটি লাইন গ্যাপ দিয়ে চারা রোপন করা। সুষম মাত্রায় সার প্রয়োগ করা।

উপজেলার নাদৌড় গ্রামের কৃষক মোতাহার বলেন, গভরি নলকূপ গুলি যদি কৃষকদের মাঝে সমিতি করে ছেড়ে দেওয়া হত তাহলে সেচের মূল্য আরও কম হত ,অনেক নলকূপ ব্যক্তি মালিকানয় চলছে । তিনি এবার ১০ বিঘা জমিতে বোরো আবাদ করছেন মোতাহার।

জানা গেছে পত্নীতলা উপজেলার সেচ কমিটি ব্যক্তিগতভাবে পরিচালিত বিভিন্ন যন্ত্রের বোরো মৌসুমে বিঘাপ্রতি (৩৩ শতক) বোরো ধানের সেচ চার্জ বাবদ দিবর, শিহাড়া ও নির্মইল ইউনিয়নের জন্য বিদ্যুৎচালিত এস টি ডব্লিও ১৩শ টাকা ডিজেল চালিত এসটিডব্লিও ১৭শ টাকা বিদ্যুতায়িত ব্যক্তিগত গভীর নলকূপ ১১ শ টাকা আকবরপুর মাটিন্দর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের জন্য এসটিডব্লিও ১২শ টাকা ডিজেল চালিত এসটিডব্লিও ১৭ শ টাকা বিদ্যুৎ চালিত ব্যক্তিগত গভীর নলকূপ ১ হাজার এবং আমাইড়, ঘোষনগড়, পাটিচড়া ও নজিপুর ইউনিয়নের জন্য বিদ্যুৎ চালিত এসটিডব্লিও ১১শ টাকা ডিজেল চালিত এসটিডব্লিও ১৬ শ টাকা বিদ্যুৎ চালিত ব্যক্তিগত গভীর নলকূপ ৯শ টাকা নির্ধারণ করা হয়েছে তবে একাধিক কৃষক জানান নির্ধারিত এ সেচ মূল্যের চেয়ে ২শ থেকে ৩শ টাকা বেশী নেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930