IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> মহাদেবপুরে বেগুন খেতে পোকার আক্রমণ

মহাদেবপুরে বেগুন খেতে পোকার আক্রমণ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় বেগুন খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক স্প্রে করেও পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না চাষীরা। মওসুমের এই সময় আলুসহ বিভিন্ন সবজি বাজারে ওঠায় এমনিতেই বেগুনের দাম কমে গেছে। তার উপর পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন বেগুন চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার উপজেলার ১০ ইউনিয়নে আড়াইশ’ হেক্টর জমিতে বেগুনসহ নানান রবি ফসল আবাদ করা হয়েছে। এরমধ্যে বেগুনের আবাদ খুব ভাল হয়েছে। শুরুতে চাষীরা ৪০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন। এখানকার খেত থেকে উঠিয়ে পাইকাররা কিনে নিয়ে ট্রাকে ট্রাকে বেগুন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করেছেন। কিন্তু এখন বেশীরভাগ বেগুন খেতে পোকার আক্রমণ দেখা দেয়ায় ফলনও কমে গেছে। বিস্তর টাকা খরচ করে বেগুন খেতে কীটনাশক স্প্রে করার খরচ বাদ দিয়ে বেগুন খেত থেকে তেমন আর লাভ পাচ্ছেন না চাষীরা। তাই অনেকে খেত থেকে বেগুনের গাছ তুলে ফেলে নতুন ফসল আবাদের চিন্তা করছেন। বাজারে এখন বেগুনের কেজি ৫ টাকা থেকে ১০ টাকা।

সম্প্রতি সরেজমিনে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন মাঠে গিয়ে দেখা যায়, বেগুনের খেতে কীটনাশক স্প্রে করছেন এক চাষী। কাছে গিয়ে জানতে চাইলে তিনি ওইগ্রামের গোপাল চন্দ্র বর্মণের ছেলে বিষ্ণু চন্দ্র বর্মণ (৪০) বলে জানান। ডিগ্রি পাশ করা বিষ্ণু নিজের ছয় কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। তিনি জানান, গত দুই মাস থেকে বেগুনের ভাল ফলন পেয়েছেন। তখন দামও ছিল বেশি। হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। তার ভাষায় এই পোকার নাম বেগুন ছিদ্র করা পোকা। পোকার আক্রমণে বেগুন গাছের পাতা হলদে বর্ণ ধারণ করেছে। কুঁকড়ে গেছে গাছের কান্ড। কোন কোন গাছ মরে যাচ্ছে। বেগুন ধরলেও বেগুনের ভীতরও পোকা থাকছে।

এর প্রতিকার হিসেবে তিনি দুইটি কোম্পানীর কীটনাশক ব্যবহার করছেন। ১৬ লিটার পানিতে কীটনাশকের একটি পাতা গুলে সপ্তাহে দুইদিন স্প্রে করছেন। এতে পোকা কিছুটা কমছে বটে কিন্তু একেবারে শেষ হচ্ছেনা। তিনি জানান, তার মত অনেকের খেতেরই একই অবস্থা। স্প্রে করা কীটনাশক বেগুনের গাছের পাতার উপর ছাড়াও গাছে গাছে ধরে থাকা বেগুনের উপরও পড়ছে। কীটনাশক লেগে থাকা বেগুন খেলে স্বাস্থ্যের কোন ক্ষতি হবে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। আজকাল কীটনাশক প্রয়োগ ছাড়াই অনেক আধুনিক পদ্ধতিতে খেতের পোকা দমন করা যায় সেবিষয়ে তাকে কেউ কোনদিন জানায়নি। তিনি জানান, এলাকায় কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তারা তাদের গ্রামে কোনদিন আসেননি।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানান, বেগুন খেতে প্রয়োগ করা কীটনাশক খুব হালকা। ওই বেগুন খেলে স্বাস্থ্যের কোন ক্ষতির সম্ভাবনা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930