IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> কৃষি >> পেঁয়াজ উৎপাদন বাড়াতে জেলা কৃষি বিভাগের উদ্যোগ

পেঁয়াজ উৎপাদন বাড়াতে জেলা কৃষি বিভাগের উদ্যোগ

ধূমকেতু নিউজউজ ডেস্ক : বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে পেঁয়াজ আমদানী সংকট দেখা দিয়েছে। ফলে দেশের হাট-বাজারে পেঁয়াজের দাম লাগামহীন বাড়তে থাকে। দাম বাড়লেও সারাদেশের মতো উপকূলীয় জেলা পটুুয়াখালীতে পেঁয়াজ চাষে গুরুত্ব বাড়ছে না। কারণ পেঁয়াজ উঠলে ন্যায্য দাম না পাওয়া কৃষকরা চাষে আগ্রহ পাচ্ছেনা। তবে এবছর প্রথমবারের মতো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে কৃষি বিভাগ।

বাউফলের চন্দ্রদীপ ইউনিয়নের বাসিন্দা রফিক মিয়া জানান, ‘গত বছরে পেঁয়াজ প্রথমবার চাষ করেছিলাম। লক্ষ্যমাত্রারর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ পেয়েছিলাম। প্রথমবার হওয়ায় চাষ কিছু অসুবিধা হয়েছিলো, বিশেষ করে সময় নির্বাচন। সারাবছর এর জন্য রেখে দিয়েছিলাম। সে ক্ষেত্রে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিলো। বাজারে পেঁয়াজের দাম অনেক। এবার ও চাষ করবো। বিক্রি করি আর না করি সারাবছর এর জন্য চিন্তামুক্ত থাকা যাবে।’

Untitled-2

সদর উপজেলার লাউকাঠি গ্রাম এলাকার বাসিন্দা ননী গোপাল বলেন, গত শীত মৌসুমে ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। ঔষধ ছিটানোর মেশিনে আগাছানাশক ব্যবহার করে মেশিন না ধুয়ে কীটনাশক ভর্তি করে খেতে প্রয়োগ করায় তিন ভাগের দুই ভাগ নষ্ট হয়ে গিয়েছে। পদ্ধতি না জানায় অল্প পেঁয়াজ পাই। তিনি আরও বলেন, কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করলে চাষ করা যায়।

এছাড়া সরকার আমাদের উৎপাদিত পেঁয়াজ ক্রয় করে তবে পেঁয়াজ চাষ বৃদ্ধি পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রবি ২০১৯-২০ মৌসুমে পটুয়াখালী জেলায় তিন জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে। যার মধ্যে তাহিরপুরি জাতের পেঁয়াজ ৪৩ হেক্টর আবাদ হয়, হেক্টর প্রতিগড় ৮.৩৭২১। ফরিদপুরি জাতের পেঁয়াজ ২৩ হেক্টর আবাদ হয়, হেক্টর প্রতিগড় ৭.৯৫৬৫। স্থানীয় জাতের পিয়াজ ৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে যা ৭.৯৫৬৫ হেক্টর প্রতিগড়। জেলায় প্রতিবছর রবি মৌসুমে ৭২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়।

সদর উপজেলার বল্লভপুর গ্রামের আকলিমা বেগম বলেন, গত বছর রবি মৌসুমে নিজেদের খাবার জন্য এক শতাংশ জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। কৃষি বিভাগ থেকে আমাদের পরামর্শ দিয়েছিলো তাই চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিলো। আমার গ্রামে কেউ আধা শতাংশ, কেউ এক শতাংশ আবার কেউ দুই শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলো। নিজেদের খাওয়ারও জন্য। তিনি আরও বলেন, যাদের উঁচু স্থানে বেশি জমি আছে তারা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করতে পারে। তাতে তারা লাভবান হবে।

Untitled-2

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, এবছর জেলায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য ইতোমধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । গত বছরও জেলায় ৭২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। সেখানে আগামী মৌসুমে ৬০০ হেক্টরে পেঁয়াজ চাষ লক্ষ্যমাত্রা নিচ্ছি।
তিনি আরও বলেন, ৬০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হলে সেখান থেকে উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করতে পারবে।

সরকার ও কৃষি মন্ত্রণালয় দেশব্যাপী পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। যা বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজে বাংলাদেশ
স্বয়ংসম্পূর্ণ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031