IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> বাগমারায় স্বপ্নকে বাস্তবায়ন করছেন আশরাফুল

বাগমারায় স্বপ্নকে বাস্তবায়ন করছেন আশরাফুল


ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে আশরাফুল ইসলামের খামারে হাঁসের সংখ্যা। ছোট থেকেই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরী করবেন। সেটা আর হয়ে উঠেনি। স্কুল-কলেজ পেরিয়ে এখন অনার্স ৩য় বর্ষে পড়াশোনা করছেন আশরাফুল ইসলাম। কলেজে যাওয়া-আসার পথে প্রায় চোখে পড়ে মোহনপুর এলাকার কেশরহাটে বিলের মধ্যে রাস্তার ধারে হাঁসের খামার। মনে মনে বাঁধতে থাকেন হাঁসের খামার তৈরির স্বপ্ন।

আশরাফুল ইসলাম মোহনপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১ম বর্ষে লেখাপড়া অবস্থাতে ১শত কেম্বেল হাঁসের ছোট খামার তৈরি করেন অভিজ্ঞতা অর্জনের জন্য। হাতে কলমে হাঁস পালনের সেই শিক্ষাই বড় খামার তৈরির পথ প্রদর্শক। বর্তমানে আশরাফুল ইসলামের খামারে কেম্বেল হাঁস রয়েছে ১ হাজার ১টি হাঁস।

ক্ষুদ্র এই উদ্যোক্তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা গ্রামে। তার পিতার নাম সিদ্দিক আলী। সে পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই চলে তাদের সংসার। বাড়ির পাশে বিল হওয়ায় হাঁস পালনে সহায়তা হচ্ছে। বিলে ছেড়ে দিয়ে খাওয়ানোর ফলে অতিরিক্ত খাবারের উপরে চাপ কমেছে।

ডিম দিতে শুরু করেছে দুই থেকে আড়াই শত হাঁস। দামও ভালো। প্রতিটি ডিম খামার থেকে বিক্রয় করা হচ্ছে ১০ টাকা ৪০ পয়সায়। তবে হাঁসের খাবারের দাম বেশি হওয়ায় বর্তমানে খরচ একটু বেশি হচ্ছে। ডিমের পরিমান বৃদ্ধি পেলে লাভের মুখ দেখবে আশরাফুল ইসলাম।

আশরাফুল ইসলাম বলেন, গত মার্চ মাসে জয়পুরহাট থেকে এক দিন বয়সী কেম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করি। প্রতিটি বাচ্চার দাম দিতে হয়েছে ৩২ টাকা। হাঁসের বয়স ৫ মাস হওয়ার পর থেকে ডিম দেয়া আরম্ভ করেছে। যতো দিন যাবে ডিম দেয়া হাঁসের সংখ্যা বাড়বে। বর্তমানে খামারের হাঁসকে শামুক এবং ধান খাওয়ানো হচ্ছে। এর আগে সান্তাহার আঞ্চলিক হাঁস প্রজনন খামার থেকে ১০০টি হাঁসের বাচ্চা কিনেছিলেন আশরাফুল ইসলাম।

মহামারী করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হাঁসের খামারেই মনযোগ দিয়েছেন আশরাফুল ইসলাম। প্রতিদিন হাঁসগুলোকে বিলে চরাতে নিয়ে যাওয়া। সময় মতো তাদের খাবার দেয়া। খামারে উঠানো সহ যে সকল কাজ করতে হয় তাতে সহযোগিতা করেন আশরাফুল ইসলামের মা-বাবা। তাদের কারনে এখন পর্যন্ত কোন শ্রমিক রাখতে হয়নি হাঁসের খামারে।

শুরু থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে হাঁসের খামারে। হাঁসের এই খামার থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন আশরাফুল ইসলাম। উপজেলা জুড়ে বর্তমানে এটিই হাঁসের বড় খামার বলে জানাগেছে। এছাড়াও ১ থেকে ৩ শত হাঁসের অনেক খামার রয়েছে বাগমারায়। হাঁসের কোন রোগ ব্যাধি হলে ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। হাঁসের বড় খামারে করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। স্বল্পসুদে ঋণ পেলে খামারে হাঁসের সংখ্যা আরো বাড়াতে পারবে বলে জানিয়েছেন আশরাফুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম. মাহবুবুর রহমান বলেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক সহ খামারীদের প্রশিক্ষণ প্রদান করে আসছি। সেই সাথে খামারীদের সাথে সর্বদায় যোগাযোগ রাখা হয়। কোন সমস্যা হলে খামারীরা প্রাণিসম্পদ অফিসে যোগযোগ করেন। সে মোতাবেক দ্রæত খামারীদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930