IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> দেশ ঝুঁকছে ই-কৃষিতে

দেশ ঝুঁকছে ই-কৃষিতে

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষিপ্রধান বাংলাদেশ ঝুঁকছে এখন ই-কৃষিতে। বাড়বে লাভ, ভাগ্য খুলবে কৃষকের। ই-কমার্সের অন্তরায় দূর করার তাগিদ তাই সংশ্লিষ্টদের।

এতোদিন মাঠের কৃষকের হাতেই ছিল দেশের স্বপ্ন বোনা। সময় বদলানোর সঙ্গে বদলেছে কৃষির ধরণ। পাল্টেছে পণ্য বিক্রির প্রক্রিয়া। আকাশ ছুঁয়েছে তাই মাঠের কৃষকের স্বপ্ন।

স্বাধীনতার ৫০ বছরে শিল্প বিপ্লবের পাশাপাশি কৃষি অর্থনীতিতেও ঘটতে যাচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তন।

কৃষকরা জানান, আমরা ই-কমার্সে আগ্রহী হতে চাই। শুনেছি অনলাইনে বেচা-কেনা হয়, আমরা চেষ্টা করবো অনলাইনে বেচাকেনা করতে।

এরইমধ্যে অনেকটাই সমৃদ্ধ হয়েছে কৃষি গবেষণা। আগে খেতের কৃষক মাঠে পেতেন না কর্মকর্তাদের। তাৎক্ষণিক পরামর্শ পেতে তাই খামারবাড়িতে স্থাপন করা হয়েছে কল সেন্টার। ১৬১২৩ নম্বরে ফোন করে কৃষক নিচ্ছেন পরামর্শ।

ঘটনার উল্টোও আছে। বহু এলাকাতে এখনও অনিয়মিত কৃষি কর্মকর্তা।

কৃষকরা জানান, ফসলে পোকা ধরলে কি ধরনের বিষ দিতে হবে এই পরামর্শ কৃষি কর্মকর্তারা দিতে পারবেন। কিন্তু আমরা তো সেই পরামর্শ পাই না। কৃষি কর্মকর্তারা আমাদের সাথে কোন যোগাযোগ করে না।

অধিদফতর বলছে, জনবল কম।

কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার ড. সুরজিত সাহা রায় বলেন, প্রচুর কল আসে, অনেকেই জানতে চায়। ২শ’-আড়াইশ’র বেশি আমরা সেবা দিতে পারছি না। এটার সক্ষমতা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন দফতরে আমরা লেখালেখি করছি।

পণ্য বিক্রি করতে নামি ব্রান্ডের সঙ্গে কৃষকের সম্পর্ক গড়ে দিতে চায় অধিদফতর।

কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম খান বলেন, কৃষকদের যদি ই-কমার্স কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া যায় তাহলে কোন রকমের জটিলতা অদূর ভবিষ্যতে হয়তো ঘটবে না।

কৃষি অর্থনীতিবিদ ড. আসিফ রেজা অনিক বলেন, যেখানে আমি ক্রেতা হিসেবে পণ্যের গুণাগুণের নিশ্চয়তা পাবো এবং বিক্রেতা তার পণ্যের দামটা বেশি পাবে সেই গ্যারান্টিটা থাকবে।

কৃষি যেনো হয় কৃষকবান্ধব। অর্থনীতিতে যেনো কাঙ্ক্ষিত অবদান রাখতে পারে, পরামর্শ বিশেষজ্ঞদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930