IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> বদলগাছীতে কৃষকের চোখ জুড়ে রঙ্গিন স্বপ্ন

বদলগাছীতে কৃষকের চোখ জুড়ে রঙ্গিন স্বপ্ন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর, কোলা, মিঠাপুর, মথুরাপুর সহ বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে দেখা মিলছে শত-শত বিঘা শসা ক্ষেত। যেন এই অঞ্চলটি শসার জন্য একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে।

জানাযায়, বরেন্দ্র অঞ্চলের সর্ববৃহৎ জেলা নওগাঁ। আর এই জেলাটি ধান ও সবজ্বির জন্য বিখ্যাত বলে পরিচিত। এই উপজেলার উৎপাদিত কৃষিপণ্য এলাকার চাহিদা পূরণ করে রপ্তানি হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে। তাছাড়া উৎপাদিত শসার কদর বেশি বাজারে। বিভিন্ন দেশি-বিদেশি শসা উৎপাদিত হয় এখানে।

বর্ষার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত শসা চাষ করার উপযুক্ত সময়। বাজারে কয়কে বছর থেকে শসার দাশ ভালো থাকায় শসা চাষে আগ্রহ বেড়ছে কৃষকদের। এবার প্রায় পুরো উপজেলা জুড়ে শসার উৎপাদন বেড়েছে কয়েক গুণ। তবে অতিরিক্ত খরা-অনাবৃষ্টির কারণে কৃষকের দাবি আগামী বছরের তুলনায় এবারে ফলন হবে কম।

রহমত নামের একজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, গত বছর তিনি ৬ কাঠা জমিতে শসা চাষ করেছিলেন। ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এবছর তিনি ১ বিঘা জমিতে শসা রোপণ করেন।

শসা চাষীদের তথ্য জানাযায়, শসা চাষ করতে বিঘা প্রতি তাঁদের খরচ হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। প্রতি বিঘায় শসা উৎপাদন হয় ৬০ থেকে ৭০ মণ পর্যন্ত। তবে এবছর তাপদাহ ও অতিরিক্ত খরার কারণে উৎপাদনে ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে বলে জানান এলাকার কৃষকরা।

শসা চাষী আজাদ হোসেন বলেন, এবছর ২৫ শতক জমিতে শসা চাষ করেছেন তিনি। ফলন ভালো হলে ও বাজারে মুল্য ভালো পেলে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত শসা বিক্রয় করতে পারবেন তিনি। তবে শসা ক্ষেতে এবছর কয়েকটি রোগের লক্ষণ দেখা মিলছে বেশি। এতে করে অনেক শসার গাছ জমিতে মারা পড়ছে। আর এতে করে কৃষককে লোকসানের মুখে পড়তে হচ্ছে।

অপরদিকে এলাকার হাট-বাজার ঘুরে দেখা যায়, প্রতিমণ শসা বাজেরে বিক্রয় হচ্ছে ১ হাজার ৩ শত থেকে ১ হাজার ৫ শত টাকা দরে।

উপজেলা কৃষি অফিসূত্রে জানা যায়, এই উপজেলায় প্রায় ৩৫ থেকে ৪০ হেক্টর জমিতে শসা চাষাবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে এ বছরেও শসার ফলন ভালো হবে। বাজারে শসার ভালো দাম থাকায় কৃষকরা এবারো অনেক লভোবান হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930