IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> সাপাহারে কৃষিখাতে নতুন সম্ভাবনা সুন্দরী বরই

সাপাহারে কৃষিখাতে নতুন সম্ভাবনা সুন্দরী বরই

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : ঠাঁঠা বরেন্দ্র এলাকা খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা। এই এলাকার মাটির গুণগত মান ভালো। যার ফলে এই উপজেলায় কৃষি খাতে অনেকটাই সম্ভাবনাময় বরই চাষ। সারাদেশে এই উপজেলা আমের রাজধানী হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু বর্তমান সময়ে স্বল্প সময়ে অধিক মুনাফার আশায় বরই চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

চলতি মৌসুমে ইতিমধ্যে নানান জাতের বরই সংগ্রহ ও বাজারজাত করণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির বরই। শুরুতেই বাজারদর ভালো থাকার ফলে সন্তোষ প্রকাশ করছেন বরই চাষীরা। স্বল্পমেয়াদে অধিক ফলন ও লাভবান হবার ফলে বরইচাষে আগ্রহের সীমা নেই এলাকার চাষীদের।

উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, চলতি বছরে এই উপজেলায় মোট ২৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির বরই। যার মধ্যে উল্লেখযোগ্য জাত গুলো হলো-কাশ্মীরি, বলসুন্দরী, বাহুকুল, আপেলকুল। তবে বেশিরভাগ চাষীরা বলসুন্দরী ও আপেলকুল চাষ করছেন। এই মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি হেক্টর জমিতে ৬/৮ মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বলসুন্দরী জাতের বরই এর বাজার চাহিদা বেশ ভালো। খেতে সুস্বাদু হবার ফলে বেশিরভাগ চাষীরা বলসুন্দরী জাতের বরই চাষ করছেন।কাশ্মীরি জাতের বরই নির্ধারিত সময়ের পরে ফলন হয়। যার জন্য এই জাতের বরইও চাষ করছেন অনেকেই। তিনি আরো বলেন , আম চাষ ব্যাপক লাভজনক। কিন্তু আম গাছ রোপনের পর প্রায় দু বছর পর আম পাওয়া সম্ভব। বরই চাষে তেমন বেশি সময় লাগেনা। স্বল্প সময়ে পাওয়া উৎপাদন সম্ভব হওয়ায় এটি একটি লাভজনক চাষ বটে। যার ফলে কৃষকেরা বর্তমানে বরই চাষে ব্যাপক ভাবে ঝুঁকে পড়েছেন।

বরই চাষী সিরাজুল ইসলাম জানান, গত বছরে তিনি বরই চাষ শুরু করেন। আবহাওয়া ও মাটির গুণগত মান ভালো হবার ফলে বরইয়ের উৎপাদন অনেক ভালো। হারভেষ্টিংয়ের পরে পাইকারেরা জমিতে এসে বরই নিয়ে যাচ্ছেন। চলতি বছরে বাজারে বলসুন্দরী জাতের বরই প্রতিমন বিক্রয় হচ্ছে ২২ থেকে ২৪ শ’ টাকা। এরকম বাজার স্থিতিশীল থাকলে বরই চাষে অনেক লাভবান হওয়া সম্ভব।

বরই চাষী ইমরান হোসেন জানান, তিনি একজন ফল চাষী । তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরইবাগান দেখে এসে বরইয়ের বাগান করার প্রতি উদ্বুদ্ধ হন। যার ফলস্বরূপ বিভিন্ন এলাকায় তিনি ৬০ বিঘা বরইয়ের বাগান করেছেন। অন্যান্য ফসলের তুলনায় বরই অধিক লাভজনক চাষ বলেও জানান তিনি।

বরই বাগানে তেমন কোন পরিচর্যা করতে হয়না। প্রথমে গাছ লাগানো এবং জমি তৈরীর পর কীটনাশ ও যৎসামান্য পরিচর্যা ছাড়া কঠিন কোন পরিচর্যা করতে হয়না বলছেন বাগান পরিচর্যাকারীরা।

ঠাঁঠাঁ বরেন্দ্রখ্যাত এ অঞ্চল বরই চাষে কৃষিখাতে একটি নতুন সম্ভাবনাময় অর্থনৈতিক ভ‚মিকা রাখতে পারে বলে মনে করছেন এলাকার অভিজ্ঞমহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031