IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> লিড নিউজ >> ভারত উইন্ডিজের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ

ভারত উইন্ডিজের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট দল ভারত। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুইবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিতেছে তারা।

অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরে লর্ড ক্লাইভের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

দুইবার করে বিশ্বকাপ ট্রফি জেতা ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের চেয়েও একধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে ১৯৯২ সালে প্রথম সফরে যায় ভারত। চারবারের চেষ্টায় আফ্রিকায় ২৬ বছর পর প্রথম সিরিজ জয়ের দেখা পায় ভারত।

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় পেতে ভারতের সময় লাগে ২৬ বছর। পাকিস্তানের সময় লাগে ১১ বছর। ইংল্যান্ডের লাগে ১৩ বছর। নিউজিল্যান্ডের লাগে ১৩ বছর। মাত্র ৩ বছরেই আফ্রিকায় সিরিজ জয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে ওয়েস্ট ইন্ডিজ ২৩ বছর ধরে চারবার সফর করেও এখনো আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয় করতে পারেনি। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকা ২২ বছরে আফ্রিকায় পাঁচটি ওয়ানডে সিরিজ খেলেও জিততে পারেনি। জিম্বাবুয়ে ১৭ বছরে পাঁচটি সিরিজ খেলেও আফ্রিকায় সিরিজ জয় করতে পারেনি।

ক্রিকেট খেলুড়ে যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন পরীক্ষা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। এই দুই দেশে ২০০২ সাল থেকে সফর করেও আশান্বিত ফল পায়নি বাংলাদেশ দল।

২০ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি তরতাজা থাকতে থাকতেই আরেকটি ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ম্যাচ জয়ের পর সিরিজও জিতেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31