IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিয়ে জয় কলকাতার

উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিয়ে জয় কলকাতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসর শুরু হয়েছে শনিবার। উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের মধ্য দিয়ে গত আসরে হারের প্রতিশোধও নিল দুইবারের চ্যাম্পিয়নরা।

আইপিএলের গত আসরে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিনবারই পরাজিত হয়েছিল কলকাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল শিরোপা নির্ধারণী ফাইনালের হার।

শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে নাইটরা। আগে ব্যাট করতে নেমে ১৩১ রানের বেশি করতে পারেনি গত আসরের চ্যাম্পিয়নরা। যা কি না ৪ উইকেট হারিয়ে নয় বল হাতে রেখেই টপকে গেছে শ্রেয়াস আইয়ারের দল।

যার সুবাদে দারুণ জয়েই শুরু হলো তাদের আইপিএল।

ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল বেশ আবেগি এক আবহে। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হয় এদিন।

চেন্নাইয়ের করা ১৩১ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন অজিঙ্কা রাহানে ও ভেংকটেশ আইয়ার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১৬ বলে ১৬ রান করে আউট হন ভেংকটেশ, রাহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান।

এরপর নিতিশ রানা ১৭ বলে ২১ ও স্যাম বিলিং ২২ বলে ২৫ রানের দুইটি মাঝারি ইনিংস খেলে বিদায় নেন। তবে অধিনায়ক শ্রেয়াস শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আরেক ব্যাটার শেলডন জ্যাকসন করেন ৩ রান।

বড় পরাজয়ের ম্যাচে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন ডোয়াইন ব্রাভো। যার সুবাদে লাসিথ মালিঙ্গার সঙ্গে যুগ্মভাবে এখন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। দুজনেরই আইপিএল ক্যারিয়ারে উইকেট সমান ১৭০টি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।

রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করে আউট হয়ে যান। ইনিংসকে বড় করতে পারেননি তারা। শিবাম দুবে আউট হন ৩ রানে। রবিন্দ্র জাদেজা ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

তবে দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলীয় সংগ্রহকে টেনে নিয়ে যান। তিনি ৩৮ বলে ১টি ছক্কা এবং ৭টি বাউন্ডারিতে ৫০ রান করে থাকেন অপরাজিত।

কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুন চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল ১টি করে উইকেট নেন। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান।

পাওয়ার প্লের ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই ওপেনারকে ফেরত পাঠানোতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেসার উমেষ যাদব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930