IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্য

ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্য

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গিয়েছে রাজস্থান।

তবে জয়-পরাজয়কে পেছনে ফেলে আলোচনায় সে ম্যাচের ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

রাজস্থানের ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ারকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন গাভাস্কার। আর তাতে চটেছেন ভারতীয়রা। সমালোচনার ঝড়ে পড়েছেন গাভাস্কার।

তার সেই মন্তব্যকে কুরুচিপূর্ণ বলে মনে হয়েছে অনেক ক্রিকেটপ্রেমীদের কাছে।

অনেকে মতে, ভারতের সাবেক অধিনায়ক হয়ে ক্যারিবীয় ব্যাটারকে নিয়ে এমন মন্তব্য শোভা পায় না।

হেটমায়ার সদ্য বাবা হয়েছেন। সেজন্য দিনকয়েক ছুটি নিয়েছিলেন। তারপর আবার আইপিএলে রাজস্থান রয়্যালসের শিবিরে যোগ দেন।

শুক্রবার হেটমায়ার যখন ক্রিজে নামেন, তখন বেশ চাপে ছিল তার দল রাজস্থান। হেটমায়ার সেই চাপ সামলাতে ব্যর্থ হন। সাত বলে ছয় রান করেই সাজঘরে ফেরেন।

ওই সময় হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে গাভাস্কার মন্তব্য করেন, ‘ওর বউ (বাচ্চা) ডেলিভার করেছে। শিমরন হেটমায়ার কি এবার রাজস্থান রয়্যালসের হয়ে ডেলিভার করতে পারবে?’

গাভাস্কারের এই রসিকতাপূর্ণ মন্তব্য পছন্দ হয়নি ভারতীয় নেটিজেনদের একাংশের।

নেটিজেনরা গাভাস্কারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে আইপিএলের ধারাভাষ্য বক্স থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন কেউ কেউ।

একজন টুইট করেছেন, বিশ্বের সেরা লিগে এরকম শব্দ ব্যবহার করছেন ধারাভাষ্যকার? জঘন্য।

একইসুরে অপর একজন বলেন, অবিলম্বে নিষিদ্ধ করে দেওয়া উচিত তাকে।

অনেকে আবার গাভাস্কারের পক্ষ নিয়েছেন। তাদের মতে ভারতীয় লেজেন্ড নেহাতই হালকা মেজাজে সেই ‘মন্তব্য’ করেছেন। এ অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31