IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিম
Home >> খেলা >> টপ নিউজ >> ইউরোপকে ক্ষমা চাইতে বললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

ইউরোপকে ক্ষমা চাইতে বললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়। শুরুতেই দেশটির গরম আবহাওয়া এবং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে হয় কড়া সমালোচনা। 

পরে নতুন করে সমালোচনা শুরু হয় দেশটির মানবাধিকার রেকর্ড, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের ‘অমানবিক আচরণ’ এবং দেশটির আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে তুলে ধরার মতো বিষয়গুলো।

গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানায়, কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর দেশটিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকার অন্তত সাড়ে ৬ হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

এসব সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন শনিবার কাতারের দোহায় সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সমালোচকদের এক হাতে নেন। 

তিনি বলেন, কিছু ইউরোপিয়ানদের কাছ থেকে, কিছু পশ্চিমা বিশ্ব থেকে আমাদের অনেক শিক্ষা নিতে বলা হয়েছে। আমি নিজে ইউরোপিয়ান। আমার মনে হয়, বিশ্বব্যাপী আমরা ইউরোপিয়ানরা গত ৩ হাজার বছর ধরে যা করে আসছি, কাউকে নৈতিক উপদেশ দেওয়ার আগে সেগুলোর জন্য পরবর্তী ৩ হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত।

জিয়ান্নি ইনফান্তিনো আরও বলেন, ইউরোপিয়ান কোম্পানিগুলো কাতার বা এ অঞ্চলের অন্যান্য দেশে মিলিয়ন মিলিয়ন…প্রতি বছর বিলিয়ন বিলিয়ন আয় করে। তাদের মধ্যে কয়েকটি কোম্পানি কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে? আমার কাছে উত্তর আছে, কেউই কথা বলেনি। কারণ আইন পরিবর্তন করলে তাদের লাভ কম হতো। তবে আমরা (ফিফা) করেছি। ফিফা কিন্তু কাতার থেকে এই কোম্পানিগুলোর যে কোনোটির চেয়ে অনেক অনেক কম লাভ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31