IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপ
Home >> খেলা >> টপ নিউজ >> শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজশাহীর জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজশাহীর জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : মেহেদী হাসানের ব্যাটের বলের নৈপূণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে রাজশাহী। ব্যাট হাতে ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী।

জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল মাত্র ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু ৬ বলে ৯ রানও তুলতে পারেননি সাব্বির রহমান রুম্মন ও মুক্তার আলীরা।

মেহেদী হাসানের করা শেষ ওভারের প্রথম তিন বল ডট দেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান মুক্তার আলী। পঞ্চম বল নো দেন মেহেদী হাসান। ফ্রি হিটে কিছুই করতে পারেননি মুক্তার আলী।

শেষ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল তিন রান। জয়ের জন্য মুক্তার আলীকে বাউন্ডারি হাঁকাতে হতো। কিন্তু মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ রানের বেশি নিতে পারেননি মুক্তার।

এর আগে ঢাকা লিগে শেখ জামালের হয়ে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় উপহার দিতে পারলেও এদিন সেই ঝলক দেখাতে পারেননি। যে কারণে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবে ঢাকার।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আশানুরূপ খেলতে পারেননি আশরাফুল।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত (১৭)। এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন তিনে ব্যাটিংয়ে নামা রনি তালুকাদার (৬)।

৪৮ রানে দুই উইকেট পতনের পর ওপেনার আনিসুল ইসলাম ইমনের সঙ্গে জুটি গড়তে পারেননি চারে ব্যাটিংয়ে নামা আশরাফুল। নয় মাস পর খেলতে নেমে ৯ বলে মাত্র ৬ রানে ফেরেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ব্যাটসম্যান।

তবে শেষ দিকে মেহেদী হাসানের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। দলের হয়ে ৩২ বলে চারটি ছক্কা ও তিন চারের সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন মেহেদী হাসান। এছাড়া ৩৯ রান করেন নুরুল হাসান সোহান। ৩৫ রান করেন ইমন।

রাজশাহী: ২০ ওভারে ১৬৯/৯ (মেহেদী হাসান ৫০, সোহান ৩৯, আনিসুল ইসলাম ইমন ৩৫, নাজমুল হোসেন শান্ত ১৭; মুক্তার আলী ৩/২২ )।

ঢাকা: ২০ ওভারে ১৬৭/৫ (মুশফিকুর রহিম ৪১, আকবর আলী ৩৪, মুক্তার আলী ২৭* মোহাম্মদ নাঈম ২৬, তানজিদ হাসান ১৮)।

ফল: রাজশাহী ২ রানে জয়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31