IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> খেলা >> ১ম জাহানারা জামান স্মৃতি ফুটবল লীগের পুরস্কার বিতরণ

১ম জাহানারা জামান স্মৃতি ফুটবল লীগের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। খেলায় অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ এবং রানার আপ হয়েছে হরিয়ান ফুটবল একাডেমী।

প্রধান অতিথি মেয়র লিটন বলেন, জাহানারা জামান একজন মহীয়সী নারী ছিলেন। আমার পিতা শহীদ কামারুজ্জামান যখন শহীদ হন, আমরা তখন ছোট ছিলাম। মা জাহানারা জামান আমাদের প্রতিষ্ঠিত করেছেন, তিনি স্বামীর স্মৃতি জাগিয়ে রাখতে অনেক কাজ করে গেছেন। জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা নিয়ে ফুটবল লীগের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মেয়র আরো বলেন, রাজশাহীতে খেলাধূলায় প্রাণ ফিরে এসেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে এখান থেকে অতীতের মতো আগামীতেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। করোনার দ্বিতীয় ঢেও শিথিল হলে অতীতের ন্যায় কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল আলম লোটন।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ২য় ও ৩য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিববর্ষে তরুণ সমাজকে ফুটবলমুখী এবং উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন এই ফুটবল লীগের আয়োজন করেছিল। এতে সহযোগিতা করে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। গত ২৯ অক্টোবর উদ্বোধন করা এই ফুটবল লীগে ১৬টি দল অংশ নিয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31