IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> খেলা >> অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলা আজ

অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলা আজ

ধূমকেতু প্রতিবেদক, হেলেন খান : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিশেনের উদ্যোগে শুক্রবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রæপে ৮ টি জেলা মহিলা দল নিয়ে শুরু হতে যাচ্ছে জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ।

খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো যথাক্রমে, ক’গ্রæপে রংপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও গাইবান্ধা জেলা। খ’গ্রæপে স্বাগতিক রাজশাহী, সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও মাগুরা জেলা মহিলা দল।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্থপতি, জাতীর পিতা ও সর্বকালের শ্রেষ্ঠবাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় চারনেতার অন্যতম ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদ এএইচএম কামারুজ্জামানসহ রাজশাহীর মৃত ফুটবল খেলোয়াড়দের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন ও রূহের মাগফিরাত কামন করেন। এ তথ্য তুলে ধরেন, টুর্নামেন্ট কমিটির আহŸায়ক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম।

এর আগে আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার মেরাডোনার মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, করোনার নিরাপত্তার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেমপারেচার মেশিনসহ হ্যান্ড সেনিটারের ব্যবস্থাসহ সিভিল সার্জনকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং চারটি দলকে টিটি কলেজ ও চারটি দলকে স্টেডিয়ামে আবাসনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বাফুফে ৫০ হাজার টাকা ভেন্যু খরচ দিয়েছে যা অপ্রতুল। অনুদান প্রাপ্তি স্বাপেক্ষে অথ্যের সমন্বয় করা হবে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কয়েকটি দল রাজশাহী এসেছেন বাকী দলগুলি যথাসময়ে এসে যাবে বলে জানান।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী জানান, পিছিয়ে পড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে আমরা জাহানারা জামান ফুটবল সুন্দর সুষ্ঠভাবে শেষ করেছি। এই খেলা থেকে ২৫ জন খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে আর নারীদের জন্য বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে প্রশিক্ষনের জন্য অনুরোধ করা হবে। তবে আগামী ১ বছরের মধ্যে নারীদের ফুটবল প্রশিক্ষনের জন্য ফুটবল একাডেমী গড়ে তুলবো। এ বিষয়ে সিটি মেয়ার এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণের সম্মতি প্রকাশ করেছেন। রাজশাহীকে ভেন্যু দেয়ার জন্য আমরা বাফুফেকে স্বাগত জানাই তারা যেন আবারো আমাদের জাতীয় খেলা আয়োজনের সুযোগ করে দেন।

এছড়াও তিনি সাংবাদিকদের বলেন, আপনারা আমাদের সদস্য কাজেই আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি সেই সাথে যদি ভুলক্রটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

স্বাগত বক্তব্য দেন, মিডিয়া কমিটির আহবায়ক জিয়া হাসান ইমেল।

এসময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টকমিটির সদস্য সচিব সামশুজ্জামান রতন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সরিফুর রহমান নুরুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31