IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> লিড নিউজ >> কানপুরে মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরি

কানপুরে মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : কানপুরের গ্রিন পার্কে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করলেন মুুুুমিনুল হক। এক প্রান্তে মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান উইকেট বিলিয়ে দিলেও অপর প্রান্ত আগলে রাখলেন বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। স্বাগতিক ভারতীয় দলের শতশত সমর্থকের সামনে উঁচিয়ে ধরলেন ব্যাট।

সিরিজের প্রথম ম্যাচ চেন্নাই টেস্টে ৩টি সেঞ্চুরি পেয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশ পায়নি একটিও। অবশেষে ভক্তদের প্রত্যাশা ও বাংলাদেশের অভাব কানপুরে পূরণ করলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকালেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। দীর্ঘ ১৫ মাস পর তিন অঙ্কের ঘর স্পর্শ করলেন তিনি। সবশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে।

রোববার ৩৩তম জন্মদিন পালন করেন মুমিনুল। আজ সোমবার সেঞ্চুরি দিয়ে জন্মদিনকে আরো রঙিন করলেন তিনি। টেস্টে দেশের বাইরে এটি মুমিনুলের দ্বিতীয় সেঞ্চুরি। ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথমবার শতক হাঁকান তিনি।

মুমিনুলের সেঞ্চুরির পর মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। ৬৬ ওভারের খেলা শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। ১০২ রান নিয়ে খেলছেন মুুমিনুল আর মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন ৬ রানে।

আজ সোমবার ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রৌদ্রোজ্জ্বল গ্রিন পার্কে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৬ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১১ রান করেই। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।

এরপর মুুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে এগোচ্ছিলো বাংলাদেশ। শুরুতে দারুণ কিছু শট খেললেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লিটন। ৩ চারে মোট ১৩ রান (৩০ বলে) করে মোহাম্মদ সিরাজের বলে মিডঅফে রোহিত শর্মার হাতে ক্যাচ হন তিনি।

এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে সিরাজের হাতে ক্যাচ হন সাকিব আল হাসান (১৭ বলে ৯)। ভারতীয় স্পিনারের আগের বলে চার মেরেছিলেন সাকিব। পরের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে ৩০ গজ বৃত্তের মধ্যে ক্যাচ হন টাইগার অলরাউন্ডার।

এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তবে প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে ৩৫ ওভার খেলা হয়েছিল। এতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান। দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল ও মুশফিক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31