IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> রাহুলকে ওপেনে চাইছেন গাওস্কর

রাহুলকে ওপেনে চাইছেন গাওস্কর

ধূমকেতু নিউজ ডেস্ক : মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ওপেনার হিসেবে কে এল রাহুলকে দেখতে চান সুনীল গাওস্কর। এমনকি শুভমন গিলকেও মিডল অর্ডারে নামানোর পরামর্শ দিয়েছেন তিনি।

প্রথম টেস্টে পৃথ্বী দুই ইনিংসেই বোল্ড হন। অস্ট্রেলীয় পরিবেশে যে একেবারেই মানাতে পারছেন না মুম্বই ক্রিকেটার, তা আরও পরিষ্কার হয়ে যায় আউট হওয়ার ভঙ্গিতে। সোমবার ইউটিউবে একটি টক শো-এ গাওস্কর বলেছেন, ‘‘মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে দু’টি পরিবর্তন হতে পারে। ওপেনিংয়ে পৃথ্বীর পরিবর্তে দেখা যেতে পারে কে এল রাহুলকে। শুভমন গিলকে নামানো উচিত পাঁচ অথবা ছয় নম্বরে। ভাল ছন্দে রয়েছে শুভমন। ওর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দেখা যেতে পারে। দ্বিতীয় টেস্টে ভারতের শুরুটা ভাল করতেই হবে। তবেই গত ম্যাচের ভরাডুবি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।’’

ভারত যদি দ্বিতীয় টেস্টেও সমস্যায় পড়ে, তা হলে ০-৪ ফলে সিরিজ হারের আতঙ্ক সত্যি হতে পারে। তাঁর সতর্কবার্তা, ‘‘পরবর্তী টেস্টে ইতিবাচক মানসিকতা নিয়ে নামতেই হবে ভারতকে। নিজেদের উপর থেকে আস্থা হারালে চলবে না। বিশ্বাস করতে হবে, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়। তা না পারলে ০-৪ সিরিজ হারের আতঙ্ক পরিণত হতে পারে বাস্তবে। কিন্তু প্রত্যেকে যদি নিজেদের প্রতি আস্থা রাখতে পারে, তা হলে ঘুরে দাঁড়ানোও কঠিন নয়।’’

এ রকম দুঃস্বপ্নের হারের পরে সমর্থকেরাও ক্ষিপ্ত। গাওস্কর যদিও মনে করেন, এই প্রতিক্রিয়া স্বাভাবিক। কিংবদন্তি ব্যাটসম্যানের কথায়, ‘‘এ রকম একটি পারফরম্যান্সের পরে খারাপ লাগাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেটে কোনও কিছুই নিশ্চিত নয়। যে কোনও কিছু ঘটে যেতে পারে। সেটা দ্রুত ভুলে যাওয়াও জরুরি।’’ ফিল্ডিং নিয়ে যদিও একবারেই সন্তুষ্ট নন তিনি। প্রাক্তন অধিনায়ক বললেন, ‘‘যদি প্রত্যেকটি ক্যাচ তালুবন্দি করা যেত, অথবা ফিল্ড পজিশনিং ঠিক হত, প্রথম ইনিংসে ১২০ রানে এগিয়ে যেতে পারত ভারত। লাবুশেন ও টিম পেন এতক্ষণ ব্যাট করার সুযোগই পায় না যদি ওদের ক্যাচ ধরে নেওয়া যেত। সহজ ক্যাচ ফস্কানোর জন্যেই অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার সুযোগ পেল।’’

তবে প্রথম টেস্টে ভারতের দুঃস্বপ্নের হারের পরেও বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেছেন প্রাক্তন ভারতীয় পেসার জ়াহির খান। তাঁর অভিমত, ‘‘প্রথম টেস্টে সব বিভাগেই ভারতকে পিছিয়ে রাখা যাবে না। বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে পারফরম্যান্স থেকে।’’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31