IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন

ধূমকেতু নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে ঘরের মাঠে শুরু হবে সাদা পোশাকের লড়াই।

এর আগে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। ২২ বছর বয়সী এই পেসার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হয়ে উঠলেও সাদা পোশাকে এবারই সুযোগ পেলেন। মূলত ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রাম পাঠানোর কারণে কপালে খুলেছে জুনিয়র সাকিবের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ নামবে তাসকিনকে ছাড়াই।

পাকিস্তান সুপার লিগে পুরো আসর খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাস পাকিস্তান চলে গেছেন। অনুমিতভাবেই তাকে বাদ রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন স্কোয়াডে।

তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। চার পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কেবল দুজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। এর আগের টেস্ট স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে রাখা হয়নি এবার।

চলতি মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে আসছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক),মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31