IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> অবসর নিলেন ম্যাক্সওয়েল

অবসর নিলেন ম্যাক্সওয়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিস্ফোরক সব ইনিংসের জন্য পরিচিতি পাওয়া এই তারকা।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ছেড়ে তিনি বিগ ব্যাশ ও কুড়ি ওভারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির দিকে মনোযোগ দেবেন।

২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক ম্যাক্সওয়েলের। অবসর নেওয়া প্রসঙ্গে ৩৬ পেরুনো ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি একদম শুরুতে আমাকে সময়ের আগে এবং অপ্রত্যাশিতভাবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য গর্বের ছিল। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে।’

‘তারপর থেকে, বাদ পড়া, আবার ফিরে আসা, কয়েকটি বিশ্বকাপে খেলা এবং কিছু দুর্দান্ত দলের অংশ হওয়ার মতো উত্থান-পতনের মধ্য দিয়ে আমি যেতে পেরেছি।’

ম্যাক্সওয়েল বলেন ওয়ানডে ক্রিকেট ২০২৭ পর্যন্ত চালিয়ে যাওয়ার অবস্থায় নেই তিনি, তাই দলকে প্রতারণা না করে সরে যেতে চেয়েছেন, ‘আমার মনে হচ্ছিলো, কন্ডিশনের সঙ্গে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে আমি যেন দলের সঙ্গে একটু প্রতারণা করছিলাম। আমি (নির্বাচকদের চেয়ারম্যান) জর্জ বেইলির সঙ্গে ভালো করে কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা কী।’

‘আমরা ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম এবং আমি তাকে বলেছিলাম, “আমার মনে হয় না আমি সেখানে পৌঁছাতে পারব, এখন সময় এসেছে আমার অবস্থানে থাকা অন্যদের জন্য পরিকল্পনা শুরু করার, যাতে তারা সুযোগ পায় এবং এই অবস্থানকে নিজেদের করে নিতে পারে।” আশা করি তারা এই ভূমিকা ধরে রাখার জন্য যথেষ্ট সুযোগ পাবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড় আর অবিশ্বাস্য ১২৬.৭০ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা। লোয়ার অর্ডারে ব্যাট করা ম্যাক্সওয়েল ৪ সেঞ্চুরি আর ২৩ ফিফটি করেছেন। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে ৯১টি ক্যাচও আছে তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31