IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগের প্রাথমিক পর্বের ফল

ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগের প্রাথমিক পর্বের ফল

ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগের প্রাথমিক পর্বের ফল

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে, জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দোগে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ইউসিবি বাফুফে অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগের প্রাথমিক পর্বের রাজশাহী অঞ্চলের খেলা শুরু হয়েছে।

উদ্বোধনী দিনের খেলায় সফররত নওগাঁ ওয়াক ওভার দেয়ায় স্বাগতিক রাজশাহী পরবর্তী খেলায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। দিনের অন্য খেলায় পাবনা ৪-২ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে রাকিব ২, বাধন ও নিরব ১টি কওে গোল করে। বিজিত দলের পক্ষে তুষার আহমেদ ২টি গোল পরিশোধ করে।

আজকের খেলায় চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা অংশ নেবে। বেলুন ফেস্টুন উড়িয়ে ও অংশ গ্রহনকারীদলগুলোকে ২টি করে ফুটবল উপহার দিয়ে লীগের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আফিয়া আখতার।

এর আগে রাজশাহীকে ভেনু করায় বাফুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে একজন খেলোয়াড় দেশবিদেশের খেলায় অংশ গ্রহণ করে নিজের ও দেশের সুনাম বয়ে আনতে পারে। এছাড়াও তিনি খেলোয়াড়দের মাদক ও মোবাইলের অপব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সরিফুল ইসলাম, এনডিসি আশিক জামান, ইউসিবি ব্যাংকের ভিপি ও রিজিওনাল হেড নুপুর কর্মকার, এফএভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোঃ আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, রেফারী সমিতির সাধারণ সম্পাদক ও ম্যাচ কমিশনার কে,এম,মোসাদ্দেুল কুদ্দুস সিদ্দিকী সেলিম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31