IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> টপ নিউজ >> ফুটবল ছেড়ে কোচ হবেন না মেসি, তাহলে কী হবেন?

ফুটবল ছেড়ে কোচ হবেন না মেসি, তাহলে কী হবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসির। ফুটবল ক্যারিয়ার শুরু করার পর টানা ২০টি বছর বার্সায় কাটানোর পর এখন কোথায় যাবেন মেসি? নাকি বার্সাতেই থেকে যাবেন- তা এখনও নিশ্চিত নয়।

তবে প্রশ্ন হলো, ৩৩ বছর বয়সী মেসি বার্সায় থাকুন বা অন্য যে কোনো জায়গায় যান না কেন, আর কয়েকটি বছর পর যে তিনি ফুটবল ছেড়ে দেবেন, বুটজোড়া শো-কেসে তুলে রাখেন, এরপর কি করবেন?

স্বাভাবিকভাবেই প্রতিটি ফুটবলার যখন ক্যারিয়ার শেষ করেন, তখন দেখা যায় তাদের অধিকাংশই কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন। মেসিরই স্বদেশী, কিংবদন্তী ফুটবলার, সদ্য প্রয়াত- দিয়েগো ম্যারাডোনাও কোচ হয়েছিলেন।

কিন্তু মজার বিষয় হলো, ফুটবল ছেড়ে দেয়ার পর কোচ হতে মোটেও ইচ্ছুক নন লিওনেল মেসি। কোচ হবেন না, তাহলে কী হবেন মেসি? তিনি সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন- ফুটবল পরিচালক তথা সোজা কথায় একজন সংগঠন হতে চান এবং এরপর ফুটবল বিশ্বে একটি সাম্য প্রতিষ্ঠা করতে চান।

নতুন বছরের শুরুতে বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও, ন্যু ক্যাম্পে তিনি রয়েছেন আরও ৬ মাস। এরপর পুরো ফুটবল বিশ্বই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, মেসি কোথায় যান? সেটা জানার জন্য।

স্প্যানিশ নেটওয়ার্ক লা সেক্সটার সঙ্গে সাক্ষাৎকারে সম্প্রতি মেসি বলেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। তার চেয়ে বরং আমি নিজেকে উঁচুমানের খেলোয়াড়দের ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই। কিংবা এমন কোনো ক্লাবের, যেটাতে আমাকে প্রয়োজন।’

৬ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বার্সেলোনা ছেড়ে যাবেন হয়তো, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় বার্সায় ফিরেও আসতে পারেন বলে জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, আমি নিশ্চিত নই যে বার্সা ছাড়বো কি ছাড়বো না। তবে আশা নিয়ে বলতে পারি, সম্ভবত আমি ছেড়ে (বার্সা) যাচ্ছি।’

সমর্থকদের উদ্দেশ্যে মেসি আরও বলেন, ‘তবে আমি একদিন ফিরে আসবো। এই শহরেই একদিন ফিরে আসবো এবং এই ক্লাবের জন্য কাজ করবো এবং ভূমিকা রাখতে চাই। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। তবে এটা ফুটবলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। এটা এ কারণে যে আমি এ বিষয়টা পছন্দ করি এবং যা আমি জানি।’

১৩ বছর বয়সে বার্সায় এসেছিলেন মেসি। এরপর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা হলেন তিনি এবং ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সমর্থকদের বিষয়ে মেসি বলেন, ‘সমর্থকরা তার খেলোয়াড়দের সমর্থনে সব সময়ই গলা ফাটাবেন- এটাই স্বাভাবিক। তবে তারা সব কিছু ক্ষমা করে দেবে না।’

বার্সার প্রতি ভালোবাসা নিয়ে মেসি বলেন, ‘এই ক্লাব এবং শহরের সঙ্গে আমার সম্পর্ক ভালবাসার। যদিও সব কিছুরই শেষ আছে। যেখানেই আমার ক্যারিয়ার চলে যাক, তবুও আমার হৃদয় থেকে এই ক্লাব মুছে যাবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31