ধূমকেতু প্রতিবেদক : বগুড়া মহিলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভাগ ভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বগুড়া রাজশাহী নাটোর ও নওগাঁসহ ৪ টি জেলার মোট দেড়শত প্রতিযোগি অংশগ্রহণ করে।
খেলাটি ১২ সেপ্টেম্বর ২০২৫ দিনব্যাপী বগুড়া ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি বালক ও ২টি বালিকা মোট ৭টি ইভেন্টে অনুষ্ঠিত হয় এতে রাজশাহী স্কেটিং ক্লাব ২টি স্বর্ণ ৩টি রোপ্য ও ২টি ব্রঞ্জ মোট ৭টি পদক অর্জন করে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, জেদান আল মুসা, দৈনিক করতোয়া সম্পাদক, মোজাম্মেল হক, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর সাধারণ সম্পাদক, লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত রাজশাহী স্কেটিং ক্লাবের কোচ মেহেদি হাসান, সহকারী কোচ, মোঃ রাহিম, মোঃ সানজু, রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হোসেন সাকিব, নাটোর স্কেটিং ক্লাবের কোচ মোঃ নাদিম হোসেন, নাটোর বড়াইগ্রাম স্কেটিং একাডেমির কোচ মোঃ জাকির হোসেন কাবির, নওগাঁ স্কেটিং একাডেমির কোচ সাহিদুন্নবি সাহি।
খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ আসিফ ইকবাল, আশরাফুল আলম মাসুম, আবুল কালাম আজাদ ও মোঃ রবিন প্রমুখ।
স্বাগত বক্তব রাখেন মহিলা ক্রীড়া সংস্থা, বগুড়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ফিরোজা করিম নেলী।


