IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতি
Home >> খেলা >> শিরোপা ছাড়াই ভারতের উৎসব, পুরস্কার দিলেন বিসিবি সভাপতি

শিরোপা ছাড়াই ভারতের উৎসব, পুরস্কার দিলেন বিসিবি সভাপতি

ধূমকেতু নিউজ ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে ঘটে যায় নজিরবিহীন ঘটনা। ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে ভারতীয় দল শিরোপা জিতলেও ট্রফি গ্রহণ না করে ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় রচনা করে। বিতর্কিত পরিস্থিতিতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। জমজমাট লড়াই শেষে জয়ী হয় ভারত। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় নাটকীয়তা। দীর্ঘ সময় দুই দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে অনুষ্ঠান স্থবির হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পাকিস্তানি খেলোয়াড়রা মঞ্চে উপস্থিত হন।

পাকিস্তানের খেলোয়াড়দের হাতে ফাইনালের স্মারক তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভিকে পাশে রেখে পাকিস্তানের রানার্সআপ পুরস্কারও তুলে দেন তিনি।

ভারতের পক্ষ থেকে কুলদীপ যাদব ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ এবং অভিষেক শর্মা ‘টুর্নামেন্ট সেরা’ পুরস্কার গ্রহণ করেন। তবে তারা মঞ্চে না উঠে এক কর্মকর্তার মাধ্যমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, ভারতের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়ার কথা ছিল এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির। কিন্তু ভারতীয় দল সেই পুরস্কার গ্রহণ করেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে তারা।

অনুষ্ঠানের উপস্থাপক সাইমন ডুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসিসি আমাকে জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হলো।’

এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেন, কিন্তু ট্রফি গ্রহণ না করেই। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

ফাইনাল ম্যাচের আগে থেকেই এই পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। কে জিতবে বা হারবে- তা নয়, বরং বিতর্কের কেন্দ্রে ছিল পুরস্কার বিতরণী পর্ব। কারণ, ট্রফি ও মেডেল তুলে দেয়ার দায়িত্বে ছিলেন মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এবং পিসিবি সভাপতি হিসেবে বর্তমানে এসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হাত মেলাননি, এমনকি মহসিন নাকভির কাছ থেকে পুরস্কার গ্রহণেও অনীহা প্রকাশ করেন। ফলে পুরস্কার গ্রহণ না করাটাই হয়ে ওঠে তাদের অবস্থানের প্রতিফলন।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। মাঠের বাইরে এমন রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ক্রিকেটের সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারতীয় দলের এই অবস্থান তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলেই ধরে নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31