IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> খেলা >> খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর চ্যাম্পিয়ন

খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর চ্যাম্পিয়ন

খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর চ্যাম্পিয়ন

খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর চ্যাম্পিয়ন।

ধূমকেতু প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হলো “খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫”। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা খুলনা ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতায় ৮টি জেলা ক্রীড়া সংস্থা থেকে ১৩০ জন খেলোয়াড় (৮৫ জন পুরুষ, ৪৫ জন নারী) অংশ নেন।

যশোর জেলা ক্রীড়া সংস্থা ২৪ স্বর্ণ, ১৯ রৌপ্য, ১৩ তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ১৪ স্বর্ণ, ০৮ রৌপ্য, ০৭ তাম্র পদক নিয়ে ১ম রানার্স আপ হয়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ০৪ স্বর্ণ, ০৫ রৌপ্য, ০৩ তাম্র পদক নিয়ে ২য় রানার্স আপ হয়।

প্রধান অতিথি মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন বলেন, “তায়কোয়ানডো তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে অগ্রসর হচ্ছে, বিভাগীয় পর্যায়ের এ আয়োজন বিশ্বমানের খেলোয়াড় গড়তে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হাসানুজ্জামান খান বাবুল, সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন বলেন, “তায়কোয়ানডো তরুণদের সঠিক পথে পরিচালিত করে, খেলোয়াড়দের আরও এগিয়ে যেতে সহায়তা করা হবে।”

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক তবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, যশোর তায়কোয়ানডো ক্লাব বলেন, “যশোরে তায়কোয়ানডোর প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে, তবে অবকাঠামোগত ঘাটতি ও সরঞ্জামের অভাবে প্রতিভারা পিছিয়ে পড়ছে। এসব সমস্যার সমাধানে প্রধান অতিথি ও সভাপতির সুদৃষ্টি কামনা করছি।”

যশোর তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সভাপতি- এস কে মোঃ ওয়ালিউর রহমান, সভাপতি, যশোর তায়কোয়ানডো অ্যাসোসিয়েশন বলেন, “আমার দীর্ঘ ৪০ বছরের মার্শাল আর্ট ক্যারিয়ারে যশোরবাসী সবসময় বৈষম্যের শিকার হয়েছে। আমার নেতৃত্বে ২০১৭ সাল থেকে যশোরে তায়কোয়ানডো শুরু হলেও ফেডারেশনের অসহযোগিতার কারণে অনেক পিছিয়ে ছিলাম। তবে বর্তমান এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশের প্রত্যন্ত এলাকায় তায়কোয়ানডোর বিস্তার ঘটেছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে এবং দেশের প্রতিটি জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যাদের মধ্য থেকে তৈরি হবে ভবিষ্যতের অলিম্পিয়ন।”

খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন স্বর্ণপদক জয়ী রাজশাহীর মারিন আশরাফী।
খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন স্বর্ণপদক জয়ী রাজশাহীর মারিন আশরাফী।

সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর বলেন, “যুবসমাজকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। যশোরে তায়কোয়ানডোর উন্নয়নে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।”

আরও উপস্থিত ছিলেন, মোঃ শফিকুজ্জামান (সদস্য, এডহক কমিটি, যশোর জেলা ক্রীড়া সংস্থা), মরিয়ম বেগম ইতি, মঈন উদ্দিন আহমেদ (সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন), এ কে এম রফিকুল ইসলাম (উপদেষ্টা, কৌশলগত উন্নয়ন কমিটি।

রেফারী হিসেবে ছিলেন, মোঃ মোজাফফর হোসেন বুলু, এস কে মোঃ ওয়ালিউর রহমান, মুমিত হাসান, শ্রাবন্তী ইসলাম, আসিক মাহমুদ, ইহতেশামুল আলম, আল মুনতাকিম মুহিত, মোঃ লুয়াকত হোসেন তরফদার, আব্দুল্লাহ আল তাওহিদসহ আরও অনেকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী মারিন আশরাফীসহ অন্যদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এখানকার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গৌরব বৃদ্ধি করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930