IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভা
Home >> খেলা >> টপ নিউজ >> আইটিএফ টেনিস টুর্ণামেন্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

আইটিএফ টেনিস টুর্ণামেন্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়। এর আগে বাংলাদেশের কোন খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেনি।

আজ সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক একক ও বালিকা এককের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে বাংলাদেশের জারিফ আবরারের সরাসরি ২-০(৭-৬(৭-৩), ৬-৪) সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাড্ডা হাড্ডি এই ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতেনেন।

বালিকাদের অপর ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ঘন্টার এই ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে খেলাটি তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোন প্রতিরোধ গড়তে দেননি আসাল আজিমকে। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্স এর এডহক কমিটির অহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31