IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> লিড নিউজ >> আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নাকি আফগানিস্তানের সিরিজ জয়

আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নাকি আফগানিস্তানের সিরিজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : একসময় বাংলাদেশ ছিল ওয়ানডেতে তুলনামূলক ভালো দল। কিন্তু সেব দলটিই ২০২৩ এবং ২০২৪ সালের দুটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের কাছে। এবার আবারও দুই দল ওয়ানডেতে মুখোমুখি। এরই মধ্যে প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বুধবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। ২২১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৪৭.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

আফগানিস্তানের জয়ের নায়ক ছিলেন আজমাতউল্লাহ ওমরজাই, যিনি ৩ উইকেট নেওয়ার পাশাপাশি জয়ের পথে গুরুত্বপূর্ণ ৪০ রান করেন। রশিদ খানও ফিরেছেন নিজের ছন্দে, ৩৮ রানে ৩ উইকেট নিয়ে পেরিয়েছেন ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক।

এছাড়া, ওপেনার রহমানুল্লাহ গুরবাজ চাপের মুহূর্তে পরিণত ইনিংস খেলেছেন, নিজের আক্রমণাত্মক স্টাইল কিছুটা দমন করে দলের প্রয়োজনে দায়িত্বশীল ব্যাটিং করেছেন। রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ছিলেন মধ্যভাগের স্থিতিশীলতার প্রতীক। বাঁ-হাতি স্পিনার নানগেলিয়া খারোতে মাত্র ৩১ রান দিয়ে সাইফ হাসানকে আউট করেন, যা আফগানিস্তানের স্পিন আক্রমণে বাড়তি শক্তি এনে দেয়।

অন্যদিকে বাংলাদেশ দলের সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। গত এক বছরে তারা ওয়ানডেতে জিতেছে মাত্র দুটি ম্যাচ। বুধবারও ভালো সূচনা নিয়েও সফট ডিসমিসালের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েও বাকি ব্যাটাররা রশিদ খানের নিখুঁত গুগলিতে কুপোকাত হন। মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান— সবাই রশিদের শিকার হন এলবিডব্লিউ হয়ে।

আবুধাবির ধীরগতির উইকেটে আফগানিস্তান চারজন স্পিনার নিয়ে নেমেছিল, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। বিপরীতে বাংলাদেশ দল রিশাদ হোসেনকে না খেলানোর সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে পড়ে। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার পরও একদিনের ফরম্যাটে তারা তাল হারিয়ে ফেলছে।

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে। তবে বাংলাদেশ দলে রিশাদ হোসেনকে ফিরিয়ে এনে স্পিন আক্রমণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

আজকের ম্যাচে জয় পেলে আফগানিস্তান তৃতীয়বারের মতো টানা ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশের বিপক্ষে, আর হারের মুখে পড়লে বাংলাদেশ আবারও হারাবে আত্মবিশ্বাসের ভরসা।

সম্ভাব্য একাদশ

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এএম গজনফার, নানগেলিয়া খারোতে, বাশির আহমদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31