ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শিরোইল কলোনি পশ্চিম পাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫ এ বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত।
শুক্রবার (২১ নভেম্বর) শিরোইল কলোনি যুব সমাজের উদ্যোগে উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় মাঠ এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক নাসিম খান, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাজাহান আলী, ঠিকাদার মোহাম্মদ সেকেন্দার আলী, সংগঠক আনসার আলী টুটুল, শাহাদাত হোসেন শানু ও সাজ্জাদ হোসেন সাজুসহ খেলোয়াড়রা ও এলাকাবাসী।
উল্লেখ্য, টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। আজকের খেলায় প্রথমার্ধে দুইটি দল এবং দ্বিতীয় অধ্যায় দুইটি দল মোট ৪টি দলের খেলা অনুষ্ঠিত হয়। বাকি ৪টি খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।


