IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে নাটকীয় এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহামের বিপক্ষে তাদের মাঠে সিটি জিতেছে ৫–৪ গোলে। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের ৫৪ মিনিটেই ৫–১ গোলে এগিয়ে যায় সিটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৮ মিনিটের মধ্যে সেই ব্যবধান ৫–৪ এ নামিয়ে আনে ফুলহাম।

এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য সময় থাকলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ফুলহাম। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। তবে ম্যাচ শেষে নাটকীয়তা ও উত্তাপ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। ম্যাচের ১৭ মিনিটে নিজের ও দলের প্রথম গোলটি করে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন এই নরওয়েজীয় তারকা।

এই ম্যাচে গোল করার পর হলান্ডই এখন প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের রেকর্ডের মালিক। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক গড়লেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারারের দখলে। নিউক্যাসল কিংবদন্তি শিয়ারারের ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ। ১৯৯৫ সালে রেকর্ডটি গড়েছিলেন শিয়ারার।

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে একের পর কীর্তি গড়ছেন হলান্ড। এর মধ্যে ছোট–বড় অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। তবে শিয়ারারের ৩০ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম ১০০ গোল করা হলান্ডের বড় অর্জনগুলোর একটি। প্রিমিয়ার লিগে ৩৫তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের দেখা পেলেন হলান্ড। তাঁর আগে সর্বশেষ ২০২৩ সালে টটেনহামে থাকতে শততম গোলের দেখা পান সন হিউং–মিন।

হলান্ডের কীর্তি নিয়ে ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘অভিনন্দন, এটি অবিশ্বাস্য। আমি আর কী বলব? আজ সে অসাধারণ ছিল। অবিশ্বাস্য খেলেছে এবং দারুণ একটি গোল করেছে। আমি চাই এটা সে উপভোগ করুক। আর আশা করি, সে এই ক্লাবের হয়ে আরও অনেক গোল করবে।’

রেকর্ড গড়ার পর হলান্ড বলেন, ‘এটা (রেকর্ড) বড় অর্জন এবং গর্ব লাগছে। শত গোলের ক্লাবে ঢুকতে পেরে ভালো লাগছে। আমি এটা জানতাম এবং (অর্জনের) চেষ্টা করেছি। গোল করে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যানটা ভালো হতে হবে এবং সেটাই আমার কাজ। সেটা না পারলে মানুষের উচিত আমার সমালোচনা করা।’

মাত্র ২৫ বছর বয়সে অসংখ্য রেকর্ড নিজের করে নেওয়া হলান্ডের সামনে এখনো লম্বা সময় পড়ে আছে। ছন্দ ও ফিটনেস ধরে রাখলে সামনে দিনে আরও অনেক রেকর্ড যে হলান্ডের পদানত হবে, সেটা এখনই বলে দেওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31