IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> রেড অ্যান্ড গ্রিনের জালে চার গোল ব্রাজিলিয়ান যুবাদের

রেড অ্যান্ড গ্রিনের জালে চার গোল ব্রাজিলিয়ান যুবাদের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বড় জয় দিয়েই লাতিন-বাংলা সুপার কাপ শুরু করলো ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের যুবারা। শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের যুবারা ৪-০ গোলে হারিয়েছে রেড অ্যান্ড গ্রিণ নামের বাংলাদেশের যুবাদের দলকে। দুই অর্ধে দুটি করে গোল করেছে পেলে-নেইমারদের দেশের এই ক্লাবটি।

টুর্নামেন্ট শুরুর আগে অনেক হাকডাক ছিল আয়োজকদের। তবে ব্যবস্থাপনায় ছিল চরম অপেশাদারিত্বের ছাপ। টিকিট বিক্রি থেকে শুরু করে গেটম্যানেজমেন্ট সবখানেই ছিল গোলমালে অবস্থা। স্টেডিয়াম চত্বরে হাজার হাজার তরুণকে দেখা গেছে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিতে। আর গ্যালারিরর টিকিটের মূল্য সর্বনিন্ম ১০০০ টাকা করায় তরুণরা ক্ষোভ প্রকাশ করেছে।

আয়োজকদের সবচেয়ে অব্যবস্থা শিকার হয়েছিলেন গণমাধ্যমের কর্মীরা। প্রেসবক্সে ঢুকতে গিয়ে বিড়ম্বনা থেকে ম্যাচ কাভার করতেই নানা প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে সাংবাদিকদের। ম্যাচের বিরতির একটি আগে সরবরাহ করা হয়েছে খেলোয়াড় তালিকা। ইন্টারনেট সুবিধা ছিলই না।

খেলোয়াড় যে মানেরই হোক – রক্ত যেহেতু ব্রাজিলের তাই ফুটবলটা ওরা খেলতে পারে। তাই তো বাংলাদেশের যুবাদের বিপক্ষে হেসেখেলে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। বাংলাদেশ দল সেভাবে প্রতিরোধই করতে পারেনি। ১৮ মিনিটে মিরান্দা গোল করে লিড এনে দেন দলকে। আক্রমণের ধারা অব্যাহত রেখে মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে।

৫১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিলের যুবারা। গুস্তাভোর নিখুঁত শটে ব্যবধান ৩-০ হয়। ৬৪ মিনিটে ভিতিনহোর গোলে ব্যবধান হয় ৪-০। বাংলাদেশ দুটি সুযোগ পেয়েছিল। একবার বিতোশপ চাকমার শট ঠেকিয়ে দিয়েছেন ব্রাজিল দলের গোলরক্ষক দানিয়েল। ৮২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয় রিফাত কাজীর শট পোস্টে লাগলে।

আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ দলটি খেলবে আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31