IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> আফ্রিদির মেয়ের জামাই হচ্ছেন শাহীন আফ্রিদি

আফ্রিদির মেয়ের জামাই হচ্ছেন শাহীন আফ্রিদি

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি এবং বর্তমান দলের পেসার শাহীন শাহ আফ্রিদির নামে মিল থাকলেও তাদের মধ্যে কিন্তু কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে এবার সেটা হতে যাচ্ছে। আফ্রিদির বড় মেয়ে আকসার সঙ্গে বিয়ে হচ্ছে শাহীন আফ্রিদির সঙ্গে। এমনই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে।

জানা যায়, শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান সম্প্রতি তার ছেলের সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠান এবং সেটিতে রাজি হয় শহীদ আফ্রিদির পরিবারও। তবে, তাদের শর্ত একটাই— বাগদানের আগে তাদের মেয়ের পড়াশুনা শেষ হতে হবে।

বর্তমানে শাহীন দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন আর আকসা পড়ালেখা করছেন। দুজনই নিজ নিজ ক্ষেত্রে মনোযোগী। তাই পড়ালেখা সম্পন্ন হওয়ার পর শাহীনের ঘরের বউ হয়ে যাবেন আকসা। তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলেন- আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আজওয়া আফ্রিদি, আসমারা আফ্রিদি ও আরওয়া আফ্রিদি। আকসা হচ্ছেন সবার বড়। তার বর্তমান বয়স ২০ বছর। এদিকে শাহীন শাহ আফ্রিদির বয়সও ২০।

প্রসঙ্গত, পাকিস্তানের জার্সিতে শাহীন শাহ আফ্রিদি এ পর্যন্ত ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার।

তবে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন শাহীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31