IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> অবশেষে ফিরলেন শান্ত

অবশেষে ফিরলেন শান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম দিনের মতো ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনটাও দুর্দান্ত কাটছে বাংলাদেশের। গতকালই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন শান্ত। আজ সেই পথে হেঁটে সেঞ্চুরি পেয়েছেন মোমিনুলও। তবে লাঞ্চের কিছুক্ষণ পর ১৬৩ রানেই ফিরলেন দ্বিশতকের আশায় থাকা নাজমুল হোসাইন শান্ত। যাতে চারশ ছুঁতেই ৩ উইকেট হারালো বাংলাদেশ।

১২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪০৬ রান। অধিনায়ক মোমিনুল হক সৌরভ ১১৮ রানে এবং মুশফিকুর রহিম ৯ রানে ক্রিজে আছেন।

এর আগে লাঞ্চের আগেই ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে নিজের ১১তম শতক পূর্ণ করেন টাইগার ক্যাপ্টেন। যাতে সাড়ে তিনশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ওই ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে কাট করে চার আদায় করেন মোমিনুল হক সৌরভ। পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। নিজের ১১তম শতকটি পেতে মোমিনুলকে মোকাবেলা করতে হয়েছে ২২৫টি বল, যার মধ্যে ৯টিকে পাঠিয়েছেন বাউন্ডারিতে।

অন্যপ্রান্তে থাকা নাজমুল হোসাইন শান্তও পূরণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম দেড়শ রান। ১১৩তম ওভারে সেই ডি সিলভাকেই বাউন্ডারি হাঁকিয়ে ৩৪৫ বল মোকাবেলায় ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। পরে দ্বিশতকের লক্ষ্যে ছুটতে গিয়ে থামেন ১৬৩ রানেই। ১২৫তম ওভারে লাহিরুর করা প্রথম বলেই তাকে রিটার্ন ক্যাচ দেন শান্ত।

ফলে থেমে যায় তার ৩৭৮ বলের ম্যারাথন ইনিংসটি। ফেরার আগে ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে সাজান তার এই অনবদ্য ক্যারিয়ার সেরা ইনিংসটি। একইসঙ্গে তৃতীয় উইকেটে মোমিনুলের সঙ্গে গড়েন রেকর্ড ২৪২ রানের জুটিও। যাতে বড় স্কোর গড়ার ভিত পায় বাংলাদেশ।

এর আগে তামিম ইকবাল ও মোমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে সেশন বাই সেশন ধরে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। তামিমও পৌঁছে গিয়েছিলেন শতকের একেবারে কাছে। যদিও ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে আত্মাহুতি দেন স্লিপে ক্যাচ দিয়ে।

প্রথম দিনের শুরুতে ওপেনার সাইফ হাসান কোনও রান না করে ফিরলেও বাকি দিনে আর বাজে পরিস্থিতি দেখতে হয়নি বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। মুমিনুলও ছিলেন শতকের পথেই। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৩০২ রান।

আজ বৃহস্পতিবার সকালে পাল্লেকেলেতে শান্ত ১২৬ রানে থেকে আর মোমিনুল ৬৪ রানে থেকে টেস্টের দ্বিতীয় দিন শুরু করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31