IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কি ইংলিশ চ্যাম্পিয়নরা?

চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কি ইংলিশ চ্যাম্পিয়নরা?

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এর আগের মৌসুমে তারা জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অথচ তারাই এবার মৌসুম শেষ করছে ট্রফিলেস অবস্থায়। শুধু তাই নয়, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিটও অনিশ্চিত ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

সবশেষ শনিবার রাতে তুলনামূলক দুর্বল নিউক্যাসল ইউনাইটেডকেও হারাতে পারেনি অলরেডরা। নিজেদের ঘরের মাঠে আরও একটি ব্যর্থতার গল্প লিখে তারা ম্যাচ শেষ করেছে ১-১ গোলের ড্রয়ে। যার ফলে নেমে গেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থানে।

অথচ ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই লিড নিয়েছিল লিভারপুল। বাম দিক থেকে আসা সাদিও মানের ক্রস ক্লিয়ার করতে পারেনি নিউক্যাসল। ফলে ডি-বক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। বাম পায়ের শটে লক্ষ্যভেদে ভুল করেননি মিশরিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ২০তম গোল।

এই এক গোলের সুবাদেই জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। সে মোতাবেকই এগুচ্ছিল ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে ঘটে সর্বনাশ।

ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে আরও তিন মিনিটের মাথায় প্রথমে একবার গোল করে নিউক্যাসল। কিন্তু সেটি বাতিল হয় হ্যান্ডবলের কারণে। দুই মিনিট পরে আর ভুল করেনি তারা। এবার গোল করেন জো উইলক। নিউক্যাসল পায় একটি পয়েন্ট।

এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখন ছয় নম্বরে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে থাকতে হবে সেরা চারে। তাই এখন বাকি ম্যাচগুলোতে শুধু তাদের জিতলেই হবে না, হারতে হবে চার-পাঁচে থাকা চেলসি ও ওয়েস্ট হ্যামকেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31