IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ১০০ ছাড়াল শ্রীলংকা

১০০ ছাড়াল শ্রীলংকা

santo

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম সেশনটা মোটেই ভালো কাটেনি না বাংলাদেশের। ধীরগতিতে ব্যাট করে দলীয় অর্ধশতক পার করে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় শ্রীলংকা।

বিরতির পর অনেকটা দ্রুতগতিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেল শ্রীলংকা। দলীয় রান ১০০ ছাড়াল। উইকেটের পাশে কোনো অংক না লিখেই।

অথচ গল্পটা অন্যরকম হতে পারত। এরজন্য নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন অধিনায়ক মুমিনুল হক।

পাল্লেকেলেতে আজ দ্বিতীয় টেস্টে বল হাতে শুরু থেকেই দুর্দান্ত বল করছিলেন পেসার তাসকিন আহমেদ।

২০তম ওভারে তার শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

হাতে বল পেয়েও ক্যাচ ধরে রাখতে পারেননি শান্ত। স্লিপ ফিল্ডারদের জন্য কঠিন কোনো ক্যাচ ছিল না তা। ক্রিকেটীয় ভাষায় দ্বিতীয় জীবন করুনারত্নে। এক বল পরই দলীয় ৫০ রান ছাড়ায় শ্রীলংকা।

কিন্তু তা ধরতে না পারার আক্ষেপ নিয়ে মধ্যাহভোজন বিরতিতে যেতে হয় বাংলাদেশ দলকে।

বিরতিতে যাওয়ার আগে ৩২ রান করে অপরাজিত ছিলেন দুই ওপেনার। বিরতির পর ফিরেই লাইফ পাওয়া করুণা রত্নে ফিফটি হাঁকালেন। ১১২ বলে নিজের ক্যারিয়ারের ২৬তম ফিফটি হাঁকালেন।

তারপরই ফিফটি ক্যারিয়ারের ১১তম ফিফটি হাঁকান অপর ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। ১০২ বলের মোকাবিলায় ৫০ হাঁকান এই ওপেনার।

এ দুজনের ব্যক্তিগত অর্ধশতক হাঁকানোর আগেই দলীয় শতক পূরণ করে শ্রীলংকা।

এ প্রতিবেদন লেখার সময় ৩৭ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ বিনা উইকেটে ১১৪ রান। ১১৭ বলে ৯ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত অধিনায়ক করুণারত্নে। অপরপ্রান্তে ১০৬ বলে ৫২ রানে ব্যাট করছেন থিরিমান্নে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31