IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশিত পুঁজি পেলেন না মোস্তাফিজরা

বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশিত পুঁজি পেলেন না মোস্তাফিজরা

ধূমকেতু নিউজ ডেস্ক : টপ অর্ডারের সবাই রান পেলেন। তবে রাজস্থান রয়্যালস প্রত্যাশিত পুঁজি পায়নি জাসপ্রিত বুমরাহর দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে। ১৭তম ওভারে ৫ আর ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করে রাজস্থানকে আটকে রাখেন এই পেসার।

১০ ওভার শেষে ২ উইকেটে ৯১ রান তোলা রাজস্থান নির্ধারিত ২০ ওভারে করেছে ৪ উইকেটে ১৭১ রান। অর্থাৎ মোস্তাফিজদের হারাতে হলে ১৭২ করতে হবে মুম্বাইকে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত ছিল রাজস্থানের। ৪৬ বলে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জস বাটলার আর জশস্বী জাসওয়াল। ৩২ বলে ৪১ রান করে বাটলার রাহুল চাহারের বলে স্ট্যাম্পিং হলে ভাঙে এই জুটি। চাহারেরই ফিরতি ক্যাচ হন আরেক ওপেনার জাসওয়াল, ২০ বলে তার উইলো থেকে আসে ৩২ রান।

এরপর সঞ্জু স্যামসন চালিয়ে খেলে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন। ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক। তবে শিভাম দুবে সেই তুলনায় ছিলেন অনেকটাই ধীরগতির। ৩৫ রান করতে এই অলরাউন্ডার খরচ করে বসেন ৩১ বল।

ফলে মাঝের সময়টায় রানের গতি কিছুটা কমে গিয়েছিল রাজস্থানের। শেষদিকে ডেভিড মিলার আর রিয়ান পরাগও ওমন বিধ্বংসী কিছু করে দেখাতে পারেননি। মিলার ৪ বলে ৭ আর পরাগ ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

মুম্বাই বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে নেন একটি উইকেট। রাহুল চাহার ২ উইকেট পেলেও খরচ করেন ৩৩ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31