IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> বড় সংগ্রহ মাহমুদউল্লাহর দলের

বড় সংগ্রহ মাহমুদউল্লাহর দলের

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।

সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে সকাল পৌনে ১০টায় শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচটি।

আর একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশের ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে।

৪৫ ওভারের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। ফিফটি পেয়েছেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ২৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন সবুজ দল।

ব্যাটিংয়ে নেমে সবুজ দলকে ভালো শুরু এনে দেন নাইম শেখ ও সৌম্য সরকার। নাইম ৩৮ ও সৌম্য ৪২ রান করে স্বেচ্ছা অবসরে যান।

এর পর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। সাকিবকে আউট কবেন শেখ মেহেদি হাসান। আউট হওয়ার আগে ২ চারের মারে ২০ বলে ২৮ রান করেন সাকিব। সাকিবের পর পরই আউট হন মোহাম্মদ মিঠুন। প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম দেখাতে পারেননি তিনি। ১০ বলে ৩ রান করেই মেহেদির বলে বিদায় নেন।

তবে দুর্দান্ত ব্যাট করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও অলরাউন্ডার আফিফ। ৫৪ বলে ৭ চার ও ৩ ছয়ের মারে করেন ৬৪ রান করেছেন আফিফ। সমান বলে ৬ চার ও ২ ছয়ের মারে ৬২ রান করেন মাহমুদউল্লাহ।

শুরুতে স্বেচ্ছা অবসর নেয়া সৌম্য আবার নামেন ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ৪ বাউন্ডারি ও ৩ ছয়ের মারে ৭০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া মেহেদি হাসান মিরাজ ১৭ বলে ১৬ এবং আমিনুল ইসলাম বিপ্লব ৪ বলে করেন ৩ রান।

বল হাতে বেশ খরুচে ছিলেন লাল দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

মোস্তাফিজ ৭ ওভারে ৪৮, সাইফউদ্দিন ৯ ওভারে ৬৫ এবং শরিফুল ৭ ওভারে ৪৫ রান খরচ করেন।

লাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ।

সবুজ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31