IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> এখনও ‘অনিশ্চিত’ মাশরাফি

এখনও ‘অনিশ্চিত’ মাশরাফি

মাশরাফি বিন মুর্তুজা

মাশরাফি বিন মুর্তুজা। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ ম্যাচের ফল যাই হোক, শেষ হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। শুক্রবার রাতে তৃতীয় ওয়ানডের পর জাতীয় দলের তারকা ক্রিকেটাররাসহ প্রায় ২০০ ক্রিকেটার, তিন-চার ডজন কোচিং স্টাফ ও ১২ ক্লাবের কর্মকর্তা এবং সাপোর্টিং স্টাফরা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে।

সব কিছু ঠিক থাকলে আর মাত্র দু’দিন পর ৩১ মে শুরু হবে ২০২১ সালের প্রিমিয়ার ক্রিকেট লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের লিগ খেলবেন জাতীয় দলের সব ক্রিকেটার। প্রিমিয়ার লিগ শেষে জাতীয় দল যাবে জিম্বাবুয়ে সফরে।

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ বিজয়ের মিশন শেষ করে ‘পঞ্চ পান্ডব’-এর চার সদস্য সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদও নিজেদের তৈরি করছেন প্রিমিয়ার লিগের জন্য। আজ (শনিবার) তাদের বায়ো-বাবলের মধ্যে নিজ নিজ হোটেলে ওঠার কথা। কাল থেকে ক্লাব প্র্যাকটিসেও অংশ নেবেন সব তারকা।

যদিও প্রায় দলের প্রস্তুতি শুরু হয়েছে ক’দিন আগেই। জাতীয় দলের ক্রিকেটারদের বাদে বাকিরা নিজ নিজ ক্লাবের অনুশীলনে ঠিকই অংশ নিচ্ছেন। কিন্তু কোথাও দেখা মেলেনি শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজার।

মাত্র ৪৮ ঘন্টা পর পর্দা উঠবে প্রিমিয়ার লিগের। মাঠে গিয়ে দেখার সুযোগ না পেলেও সাধারণ ক্রিকেট অনুরাগী এবং তারকাদের ভক্তরা অধীর আগ্রহে ক্ষণ গুনছেন। স্বাভাবিকভাবেই মাশরাফি-ভক্তরা খুঁজে ফিরছেন তাদের প্রিয় তারকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম আর ব্যক্তিগতভাবে মিডিয়ার কাউকে পেলে ভক্তদের একটাই জিজ্ঞাসা- ভাই, মাশরাফি ভাইয়ের খবর কি? তিনি কি প্রিমিয়ার লিগ খেলবেন?

সত্যিই ‘নড়াইল এক্সপ্রেস’ এবারের প্রিমিয়ার লিগে অংশ নেবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ভেতরের খবর, মাশরাফির প্রিমিয়ার লিগ খেলা নিয়ে আছে সংশয়। তিনি খেলবেন- জোর দিয়ে বলা যাচ্ছে না। মানে এটা পুরোপুরি নিশ্চিত নয়। আবার এবারের লিগে তার দেখা মিলবেই না- সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না।

মাশরাফির দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহানও নিশ্চিত করে বলতে পারেননি। আজ বিকেলে মাশরাফি ইস্যুতে কথা বলতে গিয়ে সোহান বলেন, ‘আসলে মাশরাফি ভাই খেলবেন কি খেলবেন না, তা নিশ্চিত করে বলতে পারছি না। কয়েকদিন পর জানাতে পারব তিনি আদৌ এ বছর খেলবেন কি না। তবে এখনকার খবর হলো, তিনি এখনও আমাদের দলের সাথে অনুশীলনে যোগ দেননি।’

সোহান যোগ করেন, ‘আমার সাথে কথা হয়েছে, তিনি হ্যাঁ কিংবা না পরিষ্কার করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন করোনা ও লকডাউনের ভেতর বেশি সময় নড়াইল ছিলেন। এখনও নড়াইলেই অবস্থান করছেন। ফিটনেস ট্রেনিং করেননি। তাই খেলা নিয়ে মাশরাফি ভাই নিজেও খানিক সংশয়ে।’

এদিকে এক নির্ভরযোগ্য সূত্রের খবর, মাশরাফি হয়তো প্রথম কয়েক রাউন্ড খেলবেন না। কোচ মোহাম্মদ রফিকের সাথে ওমন কথাই হয়েছে তার। কয়েক ম্যাচ পর দলের সাথে যোগ দিয়ে হয়তো লিগের মাঝামাঝি কিংবা তিন ভাগের এক ভাগ পরে শেখ জামাল ধানমন্ডি শিবিরে দেখা যেতে পারে দেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সব সময়ের সফল ও সেরা অধিনায়ককে।

আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি? তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31