IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা
Home >> খেলা >> মারাদোনাকে সম্মান জানালেন মেসিরা

মারাদোনাকে সম্মান জানালেন মেসিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দল সম্মান জানিয়েছে বিশ্বখ্যাত ফুটবলার দিয়েগো মারাদোনাকে। বৃহস্পতিবার চিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচের আগে নতুন করে তৈরি মাদ্রেস দে সিউদাদ স্টেডিয়ামের বাইরে মারাদোনার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হয়। ছিলেন লিয়োনেল মেসি-সহ আর্জেন্টিনার সমস্ত ফুটবলার এবং কর্মীরা। মারাদোনার মৃত্যুর পর এই প্রথম মাঠে নামল আর্জেন্টিনা।

গত বছর ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মারাদোনা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুরহস্য ঘিরে এখনও তদন্ত চলছে। আঙুল উঠেছে চিকিৎসকদের দিকে। বিতর্কের মাঝেই দেশের অন্যতম সেরা ফুটবলারকে শ্রদ্ধা জানাতে কসুর করেনি আর্জেন্টিনা। লম্বা ওই মূর্তিতে মারাদোনার পায়ে একটি ফুটবলও রাখা হয়েছে।

ম্যাচের আগে মারাদোনার ছবি দেওয়া বিশেষ জার্সি পরে জাতীয় সঙ্গীত গেয়েছেন মেসিরা। মারাদোনার ছবির উপরে জন্মসাল দেওয়া থাকলেও ছিল না মৃত্যুর বছর। প্রত্যেকের জার্সির পিছনেই ১০ সংখ্যা লেখা ছিল, যা ছিল মারাদোনার জার্সির নম্বর। তবে যেহেতু এটি ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল, তাই এই জার্সি পরে ম্যাচে নামতে দেওয়া হয়নি মেসিদের।

ম্যাচের পর মেসি বলেন, “মারাদোনা চলে যাওয়ার পর প্রথম বার দেশের হয়ে খেলতে নামলাম। তাই এই ম্যাচ সবদিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। জানতাম যে জাতীয় দল ওঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই কোনও ভাবে ম্যাচে হাজির থাকুক, সেটা চেয়েছিলাম।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31