IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> কোয়ার্টারে মুখোমুখি পেরু ও প্যারাগুয়ে

কোয়ার্টারে মুখোমুখি পেরু ও প্যারাগুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : এগিয়ে চলেছে এবারের কোপা আমেরিকার আসর। গ্রুপ পর্বে অংশ নেয়া ১০টি দলটি থেকে দুটি দল ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় পায়নি ছিটকে পড়া বলিভিয়া ও ভেনেজুয়েলা।

গ্রুপ পর্ব শেষে তাই এবার শুরু হতে যাচ্ছে শেষ আটের লড়াই। নকআউট পর্বের প্রথম ম্যাচে আজ শুক্রবার দিবাগত ভোররাত ৩টায় পরস্পরের মুখোমুখি হবে আসরের দুই বিস্ময়কর পারফর্মার পেরু ও প্যারাগুয়ে।

‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেরু। অপরদিকে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থান পেয়েই শেষ আটে জায়গা পেয়েছে প্যারাগুয়ে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের কাছে ৪-০ গোলে উড়ে গিয়েছিল পেরু। তবে সেখান থেকে দারুনভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দলটি। গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।

রিকার্ডো গারেসার দলটি বেশ মানসিক দৃঢ়তা দেখিয়েছে ইকুয়েডরের বিপক্ষেও। ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। শেষ দুই ম্যাচে খেলতে গিয়ে দুই গোল করেছেন দলের ৩০ বছর বয়সি তারকা আন্দ্রে ক্যারিলো। যা তাদেরকে পৌঁছে দেয় শেষ আটে।

অপরদিকে প্যারাগুয়ের হয়ে কোচ এডুয়ার্ডো বেরিজ্জো বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন গ্রুপ পর্ব। শক্তিশালী আর্জেন্টিনা ও উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাবার পরও দারুন মানসিক দৃঢ়তা নিয়ে তারা হারিয়ে দেয় বলিভিয়া ও চিলিকে।

তবে ফাইনালে খেলবে এমন প্রত্যাশা এখনও সৃষ্টি করতে পারেনি এই দল দুটি। গোলানিয়ার এস্তাদিও ওলিম্পিকো পেড্রো লুডোভিচোয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31