IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> টপ নিউজ >> মাহমুদউল্লাহই ভরসা বাংলাদেশের

মাহমুদউল্লাহই ভরসা বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : হারারে টেস্টে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সমর্থক ও নির্বাচকদের হতাশ করেন দলের তরুণরা।

সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দলকে বিপদে ফেলে আসেন। এমনকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও তরুণদের ব্যর্থতার সাড়িতে যোগ দেন। ৫ বলে ৩ রান করেই সাজঘরের পথ ধরেন।

যদিও অধিনায়ক অভিজ্ঞ মুমিনুল হকের পর লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি পার্টনারশিপে সফরকারীরা আবারও ম্যাচে ফেরে।

অথচ শুরুতে স্কোয়াডেই ছিলেন না রিয়াদ। টেস্ট ফরম্যাটে উপেক্ষিত ছিলেন তিনি। হুট করেই টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাকে। আর নির্বাচকদের সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক হয়েছে তার প্রমাণ রিয়াদ দিলেন ব্যাট দিয়ে।

১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়ে এর পূর্ণ ব্যবহারই করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার সুবাদে বাংলাদেশ দলও পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে।

বুধবার প্রথমদিনে মুজারাবানি ও গারাভার তোপে মাত্র ১৩২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

সেখান থেকে লিটন-রিয়াদের পার্টনারশিপ দলকে সম্মানজনক অবস্থায় এনে দাঁড় করায়।

বাংলাদেশের সংগ্রহ এখন ৮ উইকেটে ২৯৪ রান।

এই সংগ্রহে বড় অবদান মাত্র তিনজনের। মুমিনুলের ৭০ রানের পর দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন।

মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৩ বাউন্ডারিতে ৯৫ রান করে তিরিপানোর শিকারে পরিণত হন।

তবে মাহমুদউল্লাহ ৫৪ রানে অপরাজিত আছেন। তিনিই এখন আশার প্রতীক। দলকে ৩০০ ছাড়িয়ে কতদূর নিয়ে যায় মাহমুদউল্লাহর ব্যাট সেটাই দেখার বিষয়।

সেজন্য অবশ্য অপরপ্রান্ত ধরে রাখতে হবে তাসকিন আহমেদকে। স্পেশালিস্ট বোলার হয়ে তিনি তা কতটুকু পারবেন সে নিয়ে শঙ্কা আছে। এখন পর্যন্ত তার অবদান প্রশংসনীয়।

দুই বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৫ বলে ১৩ রান করে ফেলেছেন। আজ রিয়াদকে কত সময় সঙ্গ দিতে পারেন তাসকিন সেটাই ভাবাচ্ছে কোচ ডমিঙ্গোকে।

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও তাকিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে।

বুধবার ম্যাচের প্রথম দিনের খেলা শেষে প্রিন্স বলেছেন, ‘মাহমুদউল্লাহ সত্যিই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। ইনিংসের ঐ সময়টায় আমাদের অভিজ্ঞতার দরকার ছিল, সে সঠিক ব্যাক্তি হিসেবে অভাবটা পূরণ করেছে। যে কারণে লিটন তখন চাপমুক্ত ইনিংস খেলতে পেরেছে। তারা একে অপরকে রান করার ব্যাপারে সহযোগিতা করেছে। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে, যত বেশি সম্ভব রান করা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31