IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> দুই ম্যাচে সাকিবের ভুতূড়েকাণ্ড

দুই ম্যাচে সাকিবের ভুতূড়েকাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটেও মাঝেমধ্যে অদ্ভুতূড়ে ঘটনা ঘটে। বিষয়টি কাকতালীয়। তবে ২২ গজের মাঠে এমনটি কদাচিৎ দেখা যায়।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এমন ভুতূড়ে কাণ্ড করে দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যা শুনলে চোখ কপালে উঠবে যে কারো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ৮৮ রান। আর উইকেটে পেয়েছেন তিনটি।

আর সাকিবের এই সাদামাটা পারফরম্যান্সই নজর কেড়ে নিল সবার। রীতিমতো চোখ কপালে।

বিশ্বসেরা অলরাউন্ডার তিন ম্যাচে ৩ উইকেট নিয়েছেন- এতেই চোখ কপালে! বিষয়টি আসলে সাকিবের পারফরম্যান্স নিয়ে নয়। ভুতূড়ে এক ঘটনার ঘটনার জন্ম দিয়েছেন তিনি।

তাহলো সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে সাকিবের পারফরম্যান্সে অবিশ্বাস্য মিল!

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তিনে নেমে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব। বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেন ২৬ রান।

আর সিরিজ জয়ের তৃতীয় টি-টোয়েন্টিতে সাকিব করলেন ২৬ রান। এ ম্যাচেও ১ উইকেট নিলেন।

তাহলে মিলটা কোথায়?

ক্রিকেটের রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একই রকম স্কোর গড়েছেন সাকিব! সেটা হলো ১৭ বলে ২৬ রান ও বোলিং ফিগার ৪-০-২২-১।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনে নেমে সাকিব ১৭ বলে করলেন ২৬ রান, তৃতীয় টি-টোয়েন্টিতেও একই। দুই বেলায়ই স্ট্রাইক রেট সমান ১৫২.৯৪। সেটাই স্বাভাবিক। মজার বিষয়ে হতো দুই দিনের দুই ইনিংসে বাউন্ডারি সংখ্যাও সমান তার। দুই ইনিংসেই ৪টি করে চার মেরেছেন, ছক্কা হাঁকাননি কোনো। আর দুই ম্যাচেই সাকিব আউট হয়েছেন ইনিংসের নবম ওভারে!

এ তো গেল ব্যাট হাতে পারফরম্যান্সের মিলের কথা। এবার বল হাতে একই কাণ্ড করেছেন সাকিব! দুই ম্যাচেই চার ওভার বল করে ৫.৫০ ইকোনমি রেটে সমান ২২টি করে রান দিয়েছেন সাকিব।

এবার আরেকটি অবিশ্বাস্য দিকটি বলা যাক।

দুই ম্যাচে সাকিবের উইকেট নেওয়ার সময়ে মিল রয়েছে। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের সাকিব তার চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে মোজেস হেনরিকেসকে বোল্ড করেন। পরের ম্যাচেও বেন ম্যাকডারমটকে ঠিক একইভাবে বোল্ড করেছেন সাকিব। এবারের বলটাও ছিল সাকিবের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে!

ইতিহাসে এমন ভূতুড়ে মিল কেউ দেখেছেন কি? সবার একই কথা, এর আগে কখনো দেখা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31