IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> রেকর্ড গড়লেন সাকিব

রেকর্ড গড়লেন সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে একশ’ উইকেট শিকারের নজির গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে এই অনন্য রেকর্ড গড়েন সাকিব। এ ছাড়া ব্যাট হাতে এক হাজার রানের মালিকও বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১ হাজার রান ও একশ’ উইকেট শিকারী এখন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রান আগেই পূর্ণ করেন সাকিব। ২০১৬ বিশ্বকাপে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। সোমবার বল হাতে ১শ’ উইকেট নিয়ে ষোলকলা পূর্ণ করে অনন্য রেকর্ডের জন্ম দিলেন এই তারকা ক্রিকেটার।

টেস্টে একশ’ উইকেট ও এক হাজার রান করা প্রথম খেলোয়াড় অস্ট্রেলিয়ার জর্জ গিফেন, ওয়ানডেতে প্রথম ইংল্যান্ডের বোথাম ও টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশের সাকিব।

তবে টি-টোয়েন্টিতে সাকিবের এগ শতাধিক উইকেটের মাইলফলক পার হয়েছিলেন কেবল একজন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তিনি এরই মধ্যে অবসরে চলে গেছেন। তার আগে ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি। সমান সংখ্যক ম্যাচে এখন সাকিব আল হাসানের সংগ্রহ ১০২ উইকেট। মালিঙ্গার চেয়ে মাত্র ৫ উইকেট পেছনে।

৯৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। কিন্তু রানের দিক থেকে সাকিব অনেক এগিয়ে। অন্য কেউ হাজার রানের ধারেকাছেও নেই। সে হিসেবে ১০০ প্লাস উইকেট এবং এক হাজার প্লাস রান করা সাকিবকে টপকাতে দ্বিতীয় কোনো ক্রিকেটার আসতে লাগবে অনেক সময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31