IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা
Home >> খেলা >> টপ নিউজ >> এক লাফে ৮ নম্বরে!

এক লাফে ৮ নম্বরে!

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ১০৯ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ ১-১-এ ড্র করেছে পাকিস্তান। যার ফলে দীর্ঘ ২১ বছর পরও এশিয়ার দলটির বিপক্ষে সিরিজ জয় অধরাই থেকে গেল ক্যারিবীয়দের। আর এর নেপথ্যে মূল ভূমিকা পালন করেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

কিংস্টনের জ্যামাইকা টেস্টে ৯৪ রানে ১০ উইকেট নিয়ে তরুণ এই বাঁহাতি পেসার হয়েছেন ম্যাচ সেরা। সেইসঙ্গে দুই টেস্টের সিরিজে মোট ১৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। আর এমন পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে এক লাফে আট নম্বরে উঠে এসেছেন আফ্রিদি। তার রেটিং এখন ৭৮৩।

এই প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের সেরা দশে জায়গা করে নেন আফ্রিদি জুনিয়র। একমাত্র পাকিস্তানি হিসেবে বর্তমান বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন আফ্রিদি। এটি তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংও। তার আগের সেরা র‍্যাঙ্কিংয়ে ছিলো ১৮তম।

আফ্রিদির মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্যাটসম্যান ফাওয়াদ আলমেরও। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্জয়ের মুহূর্তে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি। যার ফলে র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে আছেন ফাওয়াদ। তারও এটি ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং।

আর শেষ টেস্টের দুই ইনিংসে ৭৫ ও ৩৩ রান করেন বাবর আজম। এর ফলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছয় ধাপ এগিয়ে ব্যাটিং তালিকায় ৩৭তম স্থানে আছেন জেসন হোল্ডার। প্রথম টেস্টের সেরা খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস সিরিজে ১১টি উইকেট নিয়ে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ে ৫৪ম স্থানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31