IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> খেলা >> টপ নিউজ >> জুভেন্টাস ছেড়ে ২ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যাবেন রোনাল্ডো!

জুভেন্টাস ছেড়ে ২ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যাবেন রোনাল্ডো!

ধূমকেতু নিউজ ডেস্ক : জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শোনা যাচ্ছে, দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন সিআর সেভেন।

ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রোনাল্ডোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবলে নাম লেখাবেন রোনাল্ডো। এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে ফুটবলবিশ্ব।

রোনাল্ডো যে জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন – তা নিশ্চিত ছিল অনেকদিন আগেই। তবে ইতালির এই ক্লাব ছেড়ে কোথায় থিতু হবেন তা নিয়েই ছিল যত আগ্রহ।

রোনাল্ডোর তুরিন ছাড়ার খবরে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়ে আসছিল ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবটি সম্প্রতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে ফ্রেঞ্চ লিগে নতুন মাত্রা যোগ করেছে।

ক্লাবটির চেয়ারম্যান কাতারের ধনকুবের নাসের আল খোলাইফি বরবারই চাইছিলেন, নেইমার ও মেসির সঙ্গে রোনাল্ডোকে যোগ করিয়ে সেরা আক্রমণভাগ তৈরি করবেন। তাছাড়া দলের তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নে রাজি না হওয়ায় রোনাল্ডোর দিকে মনোনিবেশ করেছিল ক্লাবের কর্তৃপক্ষ।

কিন্তু রোনাল্ডোর আগ্রহ ইংলিশ প্রিমিয়ার লিগে।

রোনাল্ডোর দেশ পর্তুগালের সাংবাদিক গোনালো লোপেসও একই কথা বলছেন। তিনি টুইটা করেছেন, পর্তুগিজ তারকার সিটিতে যাওয়া চূড়ান্ত। ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে কথাও বলেছেন রোনাল্ডো। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের চেয়ে সিটিতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি।

রোনাল্ডোর ট্রান্সফার ফির বিষয়ে এখনো চূড়ান্ত কিছু না জানা গেলেও স্প্যানিশ স্পোটর্স ডেইলির দাবি, ম্যানসিটি থেকে রোনাল্ডোকে বছরে ১৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হচ্ছে, ‌যা তুরিনে পাওয়া তার বেতনের অর্ধেক।

এতেই রাজি হয়ে যেতে পারেন ফুটবলের পর্তুগিজ সুপারস্টার। ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছিল, রোনাল্ডোর ৩১ মিলিয়ন ইউরোর বেতনের বোঝা টানতে পারছে না জুভেন্টাস।

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। যদিও সেরিআয় তুরিনের ক্লাবটিকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31