IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> খেলা >> টপ নিউজ >> দেশে হবে না দলীয় অনুশীলন

দেশে হবে না দলীয় অনুশীলন

ধূমকেতু নিউজ ডেস্ক : সেই মার্চে নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু। তারপর শ্রীলঙ্কা সফর, ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ফিরতি সিরিজ, তা শেষ করে জিম্বাবুয়ে সফর এবং সবশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও শেষ। সমান পাঁচটি করে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্লান্তিই শুধু না। দীর্ঘদিন ধরে থাকা জৈব সুরক্ষা বলয় থেকেও মুক্তি পেয়ে টাইগাররা এখন ছুটিতে।

ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন এর ব্যবস্থা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন, তাদের জন্য শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট, ইনডোর ও একাডেমি মাঠে অনুশীলনের সবরকম সুযোগ থাকবে। তবে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে জাতীয় দলের কোন আনুষ্ঠানিক অনুশীলন হবে না।

আজ এ তথ্য দিয়েছেন আকরাম খান। রোববার সন্ধ্যার পর আকরাম জানান, আমরা সব রকম প্রস্তুতির ব্যবস্থা করবো। শেরে বাংলায় ব্যক্তিগত পর্যায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সবাই ঐচ্ছিক অনুশীলন করতে পারবে। তবে আনুষ্ঠানিক দলীয় অনুশীলন প্র্যাকটিস হবে না।

হওয়ার আসলে সুযোগও নেই। কারণ টানা খেলার পর ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফরাও ছুটিতে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুকসহ সব বিদেশি কোচই ছুটিতে নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারা আপাতত আর ঢাকায় আসবেন না। সবাই ওমানে গিয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।

জাতীয় দল পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান যোগ করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ত্যাগ করবে জাতীয় দল। প্রাথমিকভাবে ওমানে ৬ দিন কোয়ারেন্টাইনের পর এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ টাইগারদের। তারপর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে খেলার পর সেরা দুইয়ে থাকলে বিশ্বকাপের সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ। যেখানে বি গ্রুপে হট ফেবারিট ভারত, অন্যতম ফেবারিট পাকিস্তান-নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে খেলতে হবে টাইগারদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31