IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে থেমে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আবারও মাঠে ফিরছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে শুরু হবে বৈশ্বিক টুর্নামেন্টের যাত্রা। এদিকে বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার থেকে টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের জন্য টিকিট বিক্রি করার কথা জানায় আইসিসি। (https://www.t20worldcup.com/tickets) লিংটিতে প্রবেশ করে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আরব আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।

বিশ্বকাপের মূল পর্বে সংযুক্ত আরব আমিরাতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাসকাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস টিকিট বিক্রির ব্যাপারে বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফিরতে যাচ্ছে, তাই আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। ‘

আয়োজক বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমি আনন্দিত যে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমান উভয় দেশেই দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ভক্তদের ফেরার পথ সুগম করার জন্য আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা তাদের দলকে সমর্থন করার জন্য আসবেন। তাদের এই সমর্থন দলকেও মাঠে ভালো খেলার জন্য অনুপ্রেরণা দেবে। টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ‘

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাসকাটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের সেরা ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31