IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> টপ নিউজ >> কৌতিনিহো-ফাতির গোলে বার্সার জয়

কৌতিনিহো-ফাতির গোলে বার্সার জয়


ধূমকেতু নিউজ ডেস্ক : সময়টা ভালো যাচ্ছেনা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। লা লিগার ম্যাচে নিজ মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের শঙ্কাটাও মাথাচাড়া দিয়ে উঠেছিল তাতে। বার্সাকে শেষমেশ সে শঙ্কা থেকে উদ্ধার করলেন আনসুমানে ফাতি। গোল করে দলকে ফেরালেন সমতায়। এরপর এক পেনাল্টিও পাইয়ে দিলেন। এরপর ব্রাজিলিয়ান ফেলিপে কৌটিনিওর গোলে বার্সা পেল ৩-১ গোলের দারুণ এক জয়।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। চতুর্থ মিনিটে কর্নার থেকে গোল হজম করে ক্যোমানের দল। বক্সের বাইরে জটলার সামনে থেকে হোসে গায়া করে বসলেন শটটা। সেটাই বার্সার রক্ষণ ভেঙে আছড়ে পড়ল জালে।

গোলমুখে ব্যর্থতা শেষ অনেকদিন ধরেই ভোগাচ্ছিল দলটাকে। বিশেষ করে একটা গোল হজম করে বসলে তো বটেই। চলতি মৌসুমে একটা ম্যাচেও শুরুতে গোল হজম করে জয়ের মুখ দেখেনি কাতালানরা, সেটা তো ফরোয়ার্ডদের দোষেই।

তবে এদিন এই সমস্যায় পড়ল না দলটা। কারণ দলটার যে এখন একজন আনসু ফাতি আছেন! চোট কাটিয়ে ফিরেছেন, এরপর ভ্যালেন্সিয়া ম্যাচের আগে খেলেছেন মাত্র ৩৬ মিনিট। তাতেই করে ফেলেছিলেন এক গোল। এদিন পেলেন দ্বিতীয়টাও। ম্যাচের ১২তম মিনিটে মেম্ফিস ডিপাইয়ের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে করলেন অসাধারণ এক ফিনিশ, তাতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে সমতা ফেরায় কোচ কোম্যানের দল।

বিরতির কিছু আগে দলটা তাদের দ্বিতীয় গোলও পেয়েছে এই ফাতির সৌজন্যেই। বল পায়ে বক্সে দারুণ এক সুযোগই পেয়েছিলেন তিনি। কিন্তু পেছন থেকে তাকে ফাউল করে বসেন গায়া। ফলে বার্সা পায় পেনাল্টি, সেখান থেকে মেম্ফিসের আগুনে শটে এল গোলটা। বিরতিতেও যায় এই ব্যবধানে এগিয়ে থেকেই।

দ্বিতীয়ার্ধে গোল না পেলেও ফাতি কাছাকাছি গিয়েছিলেন ৫০তম মিনিটে। কিন্তু সাবেক বার্সা গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের দারুণ এক সেভ সে যাত্রায় বঞ্চিত করে তাকে। এরপর অবশ্য বারদুয়েক আক্রমণে এসে ভ্যালেন্সিয়াও জানান দিয়ে গেছে নিজেদের সামর্থ্য। তাই তৃতীয় একটা গোলের দরকার ছিল বার্সার।

সে উদ্দেশ্যেই কিনা, ফাতিকে তুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফেলিপে কৌটিনিওর দ্বারস্থ হন কোচ। তার আস্থার প্রতিদানটাও খুব ভালোভাবেই দিয়েছেন তিনি। এদিন উইঙ্গার হিসেবে খেলা রাইটব্যাক সার্জিনিও ডেস্টের কাটব্যাক থেকে দারুণ এক গোল করেন কৌটিনিও। তাতেই বার্সার জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে আসে বার্সেলোনা। ৮ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ১৫ পয়েন্ট। আর এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ২০ পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর সেভিয়ার সংগ্রহ সমান ১৭ পয়েন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31