IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> লিড নিউজ >> ওমানকে জিততে লাগবে ১৫৪ রান

ওমানকে জিততে লাগবে ১৫৪ রান

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৫৩ রানের চেলেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। তাই ওমানকে জিততে হলে করতে হবে ১৫৪ রান। সৌম্য সরকারের পরিবর্তনে একাদশে সুযোগ পেয়ে ৫০ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নাঈম শেখ।

মঙ্গলবার আল আমেরিত ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। দলীয় ৯ রানে জীবন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ছিলেন লিটন।

দলীয় ১১ রানে বিল্লাল খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি করেন ৭ বলে ৬ রান। লিটন আউটের পর ব্যাট হাতে ক্রিজে আসেন শেখ মেহদি হাসান। তবে এই ব্যাটসমান চার বল খেলে কোন রান যোগ না করেই সাজঘরে ফিরে যান।

এরপর নাঈম শেখের সঙ্গী হিসেবে ক্রিজে আসেন সাকিব আল হাসান। এ দুই ব্যাটসম্যান ৮০ রানের দারুণ জুটি গড়েন। কিন্তু দলীয় ১০১ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর দ্রুত রান তুলতে সোহানকে পাঠানো হয়েছিল পাঁচ নম্বরে। কিন্তু দলের প্রয়োজন মেটাতে পারলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ঝুঁকি নিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সোহান ফিরেন মাত্র ৩ রানে। ওমানের অধিনায়ক জিসান মাকসুদের বল তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে লং অফে ক্যাচ দেন সোহান।

এরপর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পেসার কলিমউল্লাহ। প্রথমে তার শিকার আফিফ। এই ব্যাটসম্যান ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এরপর মিড উইকেটে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন নাঈম শেখ। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৪ রান।

শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাট থেকে ১৭ রান ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতে পারেনি। ফলে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৩।

আউট হয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম। তিনি ৪ বলে ৬ রান করেন।

৬৪ রান করে সাজঘরে ফিরেছেন নাঈম শেখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই অর্ধশত করেছেন তিনি।

সাকিব আল হাসান আউট হওয়ার পর ওমানের বোলারদের সঙ্গে অনেকটা একাই লড়ছেন নাঈম শেখ।

দ্রুত উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে পরে বাংলাদেশ। তখন দলের প্রয়োজনে একাই ক্রিজে দাড়িয়ে গেছেন নাঈম শেখ। সাকিবকে নিয়ে করেছেন বড় জুটিও। তবে সাকিব ফিরে গেলেও নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল করে নাঈম। এদিকে সঊম্য সরকারের জায়গায় একদশে সুযোগ পায় নাঈম। সুযোহ পেয়ে ইতিমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ। নাঈমের ফিফটির কিছু পরেই আউট হয় সোহান।

টন কুমার দাস আউট হলে ব্যাট হাতে ক্রিজে আসেন শেখ মেহদি। এই ব্যাটসমান চার বলে শূন্য রান করে প্যাভিলিওয়নে ফিরে যান। ব্যাট করছেন সাকিব আল হাসান ও নাঈম শেখ।

জীবন পেয়েও ব্যর্থ লিটন

ব্যাট করতে শুরুটা ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। ইনিংসের শুরুটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন সৌম্য সরকারের পরিবর্তনে একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখ।

দলীয় ৯ রানে জীবন পান লিটন কুমার দাস। কিন্তু কাজে লাগতে পারলেন না এই ওপেনার। দলীয় ১১ রানে বিল্লাল খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি করেন ৭ বলে ৬ রান।

টস জিতে ব্যাটিয়ে বাংলাদেশ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকণের ম্যাচে আজ আল আমেরিত ক্রিকেট গ্রাউন্ড ওমানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতো টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।

আজ বাংলাদেশের একদশে একটি পরির্তন করেছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তনে আজ একদশে সুযোগ পেতে পারেন নাঈম শেখ।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে টাইগাররা। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে মাহামুদউল্লাহদের। পাশাপাশি মোট রান রেটকেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস,নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31