IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতি
Home >> খেলা >> টপ নিউজ >> পাকিস্তান-ভারতের ম্যাচ নিয়ে যা বললেন রবি শাস্ত্রী

পাকিস্তান-ভারতের ম্যাচ নিয়ে যা বললেন রবি শাস্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের মতো, শুধু ফেভারিটই নয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি দল ভারত।

তবে একটি শঙ্কা রয়ে গেছে। সদ্য সমাপ্ত আইপিএলে ভারতীয় দলের ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন দলে খেলে গেছেন এতোদিন। বিরাট কোহলির নেতৃত্বে একদল হিসেবে প্রস্তুতি নেওয়া হয়নি সেভাবে। বিষয়টি বিশ্বকাপের ম্যাচগুলোতে কেমন প্রভাব ফেলবে?

বিশ্বকাপ মঞ্চে নেমেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে ম্যান ইন ব্লুরা দলগতভাবে ছন্দে ফিরবে?

সে প্রশ্নের আগেই ভারত কোচ রবি শাস্ত্রী জানান, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল গত সোমবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। এই এক ম্যাচই যথেষ্ট ভারতকে ছন্দে ফেরাবার।

শাস্ত্রী মনে করেন, শুধু ভারতীয় নন; যেসব খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে খেলেছেন, তাদের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। সেসব ক্রিকেটারের শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশন মানিয়ে নিলেই চলবে।

রবি শাস্ত্রী বলেন, ‘ভারত দলের ক্রিকেটাররা গত দুমাস আইপিএল খেলেছে। তাই আমি মনে করি না যে, তাদের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এটি তাদের একত্রিত হওয়া এবং একসাথে মানিয়ে নেওয়ার সময়। কিছুটা ছন্দে চলতে হবে। কিছুটা শক্তি অর্জন করতে হবে। প্রত্যেকেই ব্যাট করতে পারে, প্রত্যেকেই বোলিং করতে পারে, সুতরাং কে কীভাবে নিজের কাজটা করছে সে সম্পর্কে ধারণা পেতে এটি আমাদের সাহায্য করবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31