IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭
Home >> খেলা >> টপ নিউজ >> আজ ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের

আজ ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ নষ্ট করা বাংলাদেশের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। যদিও টি-টোয়েন্টিতে ১১৬টি ম্যাচ খেলে ফেললেও এখনও ইংল্যান্ডের মোকাবিলা করা হয়নি টাইগারদের। এবার প্রথমবারের মতো ইংলিশদের মুখোমুখি হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

জেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৭ অক্টোবর) আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। দু’দলের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ইংলিশদের বিপক্ষে প্রথম লড়াই জিততে মুখিয়ে আছে টাইগাররা।

যদিও বাংলাদেশ দলের জন্য রয়েছে দুঃসংবাদ। মঙ্গলবার (২৬ অক্টোবর) নেটে ব্যাটিং করার সময় তাসকিনের বল সোহানের পেটে লাগলে কিছুক্ষণ পর মাঠ ছাড়েন সোহান। পরে নিজেই নিশ্চিত করেন তলপেটে চোট পাওয়ার কথা। অবশ্য টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সোহানের চোট তেমন গুরুতর নয়। তাই শঙ্কার অবকাশ কিছুটা যেন রয়েই গেল টাইগার ভক্তদের জন্য। পাশাপাশি পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেসার সাইফউদ্দিন। আর তার বদলি হিসেবে দলে স্থান পেয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। এতে আজ সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সাইফউদ্দিনকে দেখা যাবে না। এবারের বিশ্বকাপে প্রিলিমিনারি স্টেজের ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন পেসার সাইফউদ্দিন।

অন্যদিকে, টি-টুয়েন্টি র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান দল ইংল্যান্ড। বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। সাথে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে ইংল্যান্ড। সবমিলিয়ে সবদিক থেকে ইংল্যান্ড এগিয়ে থাকলেও আশার বাণী হচ্ছে, উপমহাদেশের উইকেটে ব্রিটিশদের স্পিন দুর্বলতা। আবুধাবির পিচ স্পিনারদের অনুকূলে থাকার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় অসাধারণ কিছু করার সুযোগ থাকছে বাংলাদেশের। এখনও পর্যন্ত এই ভেন্যুতে সুপার টুয়েলভের একটি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। এই ম্যাচে বল হাতে সুবিধা পেয়েছিলো দুই দলের স্পিনাররা।

ম্যাচের আগেরদিন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানালেন, ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেয়া দলটির বিপক্ষে সাহস নিয়ে খেলবে দল। আমাদের জেতার সামর্থ্য কিংবা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করাটা আশ্চর্যের। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। এবং এমন বিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপে এসেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়া কোনো দলকে ভয় পায় না। হ্যাঁ, ইংল্যান্ডের ভালো ব্যাটিং লাইনআপ আছে, ওরা আগ্রাসী ক্রিকেট খেলে, তবে আমরাও প্রতিযোগিতা করতে ও জিততে জানি। এবং সেই চেষ্টাই করবো।

তবে ২০ ওভারের ক্রিকেট না হোক বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরমেন্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে, ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিলো বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ