ধূমকেতু নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে নেপাল যুবাদের উড়িয়ে দেওয়ার পরদিন শনিবার (২৫ ডিসেম্বর) মাঠে নামে কুয়েত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৫ রান।
শুরুতেই বাংলাদেশ হারায় ইফতেখার হোসাইনের উইকেট। এরপরে আর কোনো বিপদ ঘটতে দেননি ওপেনার মাহফিজুল ইসলাম ও তিনে নামা আইচ মোল্লা।
৯ বলে ২ রান করে মির্জা আহমেদের বলে আব্দুল্লাহ জহিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। এরপরে হাল ধরেন মাহফিজুল-আইচ। দুজনের জুটিতে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ।
ইতিমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন মাহফিজুল। ৫০ বলে তিনি হাফসেঞ্চুরির দেখা পান। এখন তিনি অপরাজিত আছেন ৫৮ বলে ৫৩ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন আইচ। তিনি ৩৫ বলে ১৭ রান করে অপরাজিত আছেন। দুজনের দ্বিতীয় উইকেটের জুটিতে এখন পর্যন্ত আসে ৭৫ রান।
একটি করে ম্যাচের পর বি গ্রুপ থেকে বাংলাদেশ এখন শীর্ষে আছে। আজ জিতলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হবে। গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল।


